পোশাক খাতে শ্রমিক অসন্তোষকে ঘিরে কী হচ্ছে?

"এই অঞ্চলে যে গার্মেন্টস কারাখানাগুলো আছে, সেখানে অধিকাংশতেই শ্রমিকদের মধ্যে কোনো সমস্যা নাই। প্রত্যেকটিতে তারা কাজ করে। সমস্যা হচ্ছে, বাইরের দুই একটা ফ্যাক্টরি থেকে লোক এসে আমাদের এখানে হাঙ্গাম

"এই অঞ্চলে যে গার্মেন্টস কারাখানাগুলো আছে, সেখানে অধিকাংশতেই শ্রমিকদের মধ্যে কোনো সমস্যা নাই। প্রত্যেকটিতে তারা কাজ করে। সমস্যা হচ্ছে, বাইরের দুই একটা ফ্যাক্টরি থেকে লোক এসে আমাদের এখানে হাঙ্গামা করে, গেটে হাঙ্গামা করে, ঢিল ছুঁড়ে।" কথাগুলো বলছিলেন তৈরি পোশাক প্রস্তুকারক একটি গ্রুপ অব কোম্পানির একজন শীর্ষ কর্মকর্তা। তার অনুরোধে কোম্পানির নাম প্রকাশ করা হচ্ছে না।

তিনি জানান, আশুলিয়ায় তাদের গ্রুপের চারটি কারখানা আছে। কোনটিতেই অভ্যন্তরীণ কোনো সমস্যা ছিল না। শ্রমিকরা বিক্ষোভ করেননি। কিন্তু তবুও কারখানাগুলো বন্ধ করে দিতে হয় 'হামলার ভয়ে।' তিনি বলেন, "অন্য কোন কারণ নেই।

আমাদের শ্রমিকদের মধ্যে কোনো সমস্যা নেই। কিন্তু বাইরের হাঙ্গামার কারণে গার্মেন্টস ওয়ার্কার এবং ফ্যাক্টরির নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে আমাদেরকে ছুটি দিতে হয়। এখানকার অধিকাংশ কারখানাতেই এই অবস্থা।" কিন্তু হামলার ঘটনা বন্ধ এবং কারখানা চালু রাখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তরফ থেকে কোনো সহেযোগিতা আছে কি-না, এমন প্রশ্নে তৈরি পোশাক কারখানার এই উর্দ্ধতন কর্মকর্তা বিবিসিকে বলেন, কাঙ্খিত সহযোগিতা তারা পাননি। তিনি বলেন, "গার্মেন্টসে আজ পর্যন্ত আমরা যতবারই বন্ধ দিছি, আমরা কোনো রকমের প্রশাসনিক সাহায্য পাইনি।

যেখানে গন্ডগোল তৈরি হয়, সেখানে প্রশাসনিক লোক যায়। কিন্তু ধরেন, এই ফ্যাক্টরিটা চলবে। আমি প্রটেকশন দিলাম যে বাইরে থেকে আক্রমণ হবে না -এরকম কোনো সুযোগ আমরা পাইনি এখন পর্যন্ত।" তৈরি পোশাক কারখানার এই কর্মকর্তা যে চিত্রের কথা বলছেন, সেটাই এখন সাভার, আশুলিয়া হয়ে গাজীপুর পর্যন্ত দেখা যাচ্ছে। এলাকাগুলোতে প্রতিদিনই কোথাও না কোথাও বিক্ষোভ হচ্ছে, বন্ধ হচ্ছে পোশাক কারখানা।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: bbc bangla ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗