সম্পর্কে দূরত্ব বাড়াতে পারে ঋতুস্রাবের দাগ! কী বলছেন বিশেষজ্ঞরা?

সম্পর্কে দূরত্ব বাড়াতে পারে ঋতুস্রাবের দাগ! শুনে অবাক হচ্ছেন? এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। এখানেই প্রশ্ন উঠছে, অস্বস্তিকর কিছু ঘটলে ভালোবাসার মানুষের কাছে ঠিক কতটা সহযোগিতা আমরা প্রত্যাশা করতে পারি।

সম্পর্কে দূরত্ব বাড়াতে পারে ঋতুস্রাবের দাগ! শুনে অবাক হচ্ছেন? এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। এখানেই প্রশ্ন উঠছে, অস্বস্তিকর কিছু ঘটলে ভালোবাসার মানুষের কাছে ঠিক কতটা সহযোগিতা আমরা প্রত্যাশা করতে পারি। ঋতুস্রাবের দাগ। ফাইল ছবি। ঋতুস্রাব বা পিরিয়ড সবসময় নির্ধারিত সময়েই শুরু হয় না।

রাতে রক্তপাত হওয়া, রক্তপাতের পরিমাণে হঠাৎ পরিবর্তন আসা, কিংবা শুরু হওয়ার বিষয়টা বুঝতে না পারার মতো ঘটনা সকলের সঙ্গেই ঘটে। ফলে বিছানার চাদর বা পোশাকে দাগ লেগে যাওয়া খুব স্বাভাবিক। এটি অবশ্যই বিব্রতকর, অসুবিধাজনক। দম্পতিরা যখন একই বিছানায় ঘুমান তখন এই দাগ লাগার মতো সামান্য ঘটনাও বড় ইস্যু হয়ে উঠতে পারে। স্ত্রী ভাবতেই পারেন, এটা দুজনের মিলে পরিষ্কার করা যায়। অন্যদিকে স্বামী হয়তো বিষয়টা এত স্বাভাবিকভাবে নিতে পারলেন না। তবে এক্ষেত্রেই কাউকেই দোষী বলে দাগিয়ে দেওয়া যায় না।

তবে ইচ্ছে না হলেও কে পরিস্থিতি কীভাবে সামলাচ্ছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, কোনও দাগ পরিষ্কারে সাহায্য করতে গিয়ে কাছের মানুষকে লজ্জিত বোধ করানো কোনও কাজের কথা নয়। একইভাবে ঋতুস্রাবের দাগের কারণে সঙ্গীকে অবাঞ্চিত মনে করাও কিন্তু অন্যায়। তবে এক্ষেত্রে সঙ্গীর আচরণের নেপথ্যে থাকতে পারে একাধিক কারণ। কেউ কেউ রক্ত ​​দেখলে খুব বিচলিত হয়ে পড়েন। আবার কারও কারও কাছে পরিচ্ছন্নতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব বিষয়ে সঙ্গীদের দৃষ্টিভঙ্গি হুবহু এক হবে-এমন কোনও কথা নেই।

সেক্ষেত্রে কথার মাধ্যমে সমাধান করাই যায়। কিন্তু ঋতুস্রাবের দাগের কারণে তৈরি হওয়া বিরক্তির জেরে যদি কেউ গালিগালাজ করেন, তাহলে বুঝতে হবে সমস্যা গভীরে। পরিচ্ছন্নতার গণ্ডি ছাড়িয়ে বিষয়টা অনেক দূর এগিয়ে গিয়েছে। যা কখনই কাম্য নয়। বিষয়টা সম্পর্কের জন্যও একেবারেই ভালো নয়।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: সংবাদ প্রতিদিন ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗