প্রবল ঘূর্ণিঝড় আকভানের দাপটে দুর্যোগের আশঙ্কা; পশ্চিমবঙ্গে প্রভাব শুরু

দক্ষিণ বঙ্গোপসাগরের পশ্চিম-মধ্য অংশ এবং সংলগ্ন মধ্যাঞ্চল থেকে ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে প্রবল ঘূর্ণিঝড় 'আকভান'। নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ, তারপর ঘূর্ণিঝড় এবং শেষ পর্যন্ত প্

দক্ষিণ বঙ্গোপসাগরের পশ্চিম-মধ্য অংশ এবং সংলগ্ন মধ্যাঞ্চল থেকে ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে প্রবল ঘূর্ণিঝড় 'আকভান'। নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ, তারপর ঘূর্ণিঝড় এবং শেষ পর্যন্ত প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে আকভান। অগ্রসর হওয়ার সময় ক্রমে এই প্রবল ঘূর্ণিঝড়ের গতিপথে বদল এসেছে। কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ড.

হাবিবুর রহমান বিশ্বাস বলেছেন, "পূর্বাভাস অনুযায়ী উত্তর- উত্তর পশ্চিম দিকে ধীরে ধীরে অগ্রসর হবে এবং তা অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে অতিক্রম করবে আজ শুক্রবার দুপুরের দিকে।" এর প্রভাবে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা-সহ, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, ঝাড়খণ্ড ও ছত্তিসগড়ে বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। আগাম সতর্কতাও জারি করা হয়েছে। মৎস্যজীবীদের গভীর সমুদ্র বা উপকূলীয় জলসীমায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পুরী, গোপালপুর-সহ সমুদ্রতটবর্তী এলাকায় মাইকিং চলছে।

ওড়িশার উপকূলবর্তী অঞ্চল থেকে বহু মানুষকে নিরাপদ এলাকায় স্থানান্তরিত করা হয়েছে। অন্ধ্রপ্রদেশেও তীব্র সতর্কতা জারি করা হয়েছে। আগাম সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে ভারতীয় রেল। পূর্ব উপকূল রেলওয়ে, দক্ষিণ মধ্য রেলওয়ে, এবং দক্ষিণ উপকূল রেলওয়ে একাধিক ট্রেনের সময়সূচীতে বদল এনেছে।

এদিকে বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইছে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে শুক্রবার বৃষ্টিপাতের তীব্রতা বাড়তে পারে। বিশেষত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। অ্যান্ড্রয়েড ডিভাইসে গুগল প্লে থেকে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস অ্যাপ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

তথ্যসূত্র ও ঋণস্বীকার: bbc bangla ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗