দিল্লি ম্যাচ থেকেই আইএসএলে ঘুরে দাঁড়াতে চান হাবাস
সায়ন সেনগুপ্ত, কলকাতা: জয়ের মধ্য দিয়েই এবারের ইন্ডিয়ান সুপার লিগ শুরু করেছিল গতবারের আইএসএল জয়ীরা। প্রথম ম্যাচেই তারা আটকে দিয়েছিল আলেমাও চার্চিলের শক্তিশালী ফুটবল দল চার্চিল ব্রাদার্সকে। টুর্নামেন্টের প্রথম বছরে এসে প্রথম ম্যাচেই গোয়ার এই ফুটবল দল মুম্বাই সিটির মত শক্তিশালী দলকে আটকাতে সমর্থ থাকলে ও জোর ধাক্কা খেয়েছিল আন্তোনিও লোপেজ হাবাসের (Antonio Lopez Habas) ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের কাছে। তারপর দ্বিতীয় ম্যাচে তারা অনায়াসেই আটকে দিয়েছিল বারাণসীর ইন্টার কাশী ফুটবল দলকে। যারফলে একটা সময় পয়েন্ট টেবিলের অনেকটাই উপরের দিকে উঠে এসেছিল দল। কিন্তু দীপাবলির আগেই তারা লড়াগ করতে নেমেছিল ক্লিফোর্ড মিরান্ডার চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে।
অ্যাওয়ে ম্যাচ থাকলেও সেখান থেকে ও যে সহজেই পয়েন্ট ছিনিয়ে নেবে মশাল ব্রিগেড এমনটা আশা করেছিলেন অনেকেই। কিন্তু হজম করতে হয়েছিল পাঁচটি গোল। যেটা নিঃসন্দেহে বিরাট বড় ধাক্কা সকলের কাছেই। সেখান থেকেই এবার ঘুরে দাঁড়ানোর লড়াই। শুক্রবার বিকেলে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রথম হোম ম্যাচে নামছে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। যেখানে লড়াই করতে হবে টমাস টর্চজের শক্তিশালী স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে।
এই ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে চান হাবাস। ম্যাচের আগে বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘গত ম্যাচের রেজাল্ট আমাদের জন্য খুব একটা সুখকর ছিল না। তবে সেটা একটা দুর্ঘটনা হিসেবে দেখছি। বিরতির পর থেকেই আমরা নিজেদের খেলার ধরন ও পরিকল্পনা নিয়ে আলোচনা করেছি। সেই নিয়ে কাজ করেছি। চেন্নাইয়িন ম্যাচের পর ছেলেরা নিজেদের স্বাভাবিক ছন্দ থেকে কিছুটা সরে গিয়েছিল।
সেখানে আমাদের ফিরতে হবে। দল যথেষ্ট ভালো। আমাদের প্রত্যেকটা ম্যাচেই সেরাটা দিতে হবে।’ Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.
মতামত দিন