পীরগাছায় বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে উপজেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরণ

রংপুরের পীরগাছায় দেবী চৌধুরাণী বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের ২০ জন সদস্যের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রটির জন্য ২ মেট্রিক টন চালের ব্যবস্থা করা

রংপুরের পীরগাছায় দেবী চৌধুরাণী বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের ২০ জন সদস্যের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রটির জন্য ২ মেট্রিক টন চালের ব্যবস্থা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দেবী চৌধুরাণী বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে এসব শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.

জায়িদ ইমরুল মোজাক্কিন। সমাজে অবহেলিত, পরিবারের সদস্যদের কাছ থেকে বিচ্ছিন্ন এবং যাঁদের ভরণপোষণের দায়িত্ব নেওয়ার মতো কেউ নেই, এমন প্রবীণদের আশ্রয়স্থল হিসেবে কাজ করছে পীরগাছার দেবী চৌধুরাণী বয়স্ক পুনর্বাসন কেন্দ্র। জীবনের শেষ সময়ে এসব মানুষের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রচেষ্টা হিসেবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জায়িদ ইমরুল মোজাক্কিন জানান, অসহায় প্রবীণদের হাতে সামান্য উপহার তুলে দেওয়ার পর তাঁদের মুখের তৃপ্তির হাসি ও কৃতজ্ঞতার চাহনি এ ধরনের মানবিক কাজে অনুপ্রেরণা জোগায়। এদিকে, একই দিন পীরগাছার চৌধুরাণী এলাকায় এক মাদকসেবীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, মাদকের কুফল বুঝতে হলে মাদকাসক্ত ব্যক্তির মা-বাবার সঙ্গে কথা বলতে হবে। তাদের আর্তনাদ শুনলে বোঝা যায়, মাদক কীভাবে একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দিচ্ছে। তাদের আহাজারি ও আর্তনাদ নতুন করে ভাবনার সঞ্চার ঘটায়।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗