রোহিঙ্গা গণহত্যার রায় নিয়ে এখনো ‘কোনো মন্তব্য’ করেনি মিয়ানমার

রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায় নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি দেশটির সরকার। বৃহস্পতিব

রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায় নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি দেশটির সরকার। বৃহস্পতিবার হেগে আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় মিয়ানমারের প্রতিনিধি কো কো হ্লাইংয়ের কাছে এ বিষয়ে জানতে চেয়েছিল বিবিসি বার্মিজ সার্ভিস।

অপেক্ষমাণ গাড়ির দিকে এগিয়ে গিয়ে তাতে ওঠার সময় তিনি শুধু বলেন, ‘নো কমেন্ট’ (কোনো মন্তব্য নেই)। এর আগে মিয়ানমার গণহত্যার অভিযোগ অস্বীকার করে দাবি করেছিল, সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাব দিতেই দেশটির নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়েছিল।

তবে আদালত পর্যবেক্ষণে বলেছে, মিয়ানমারের সামরিক অভিযানের মাত্রা ও ধরন সাধারণ জনগণকে শাস্তি দেওয়ার জন্য প্রয়োজনীয় সীমার অনেক বেশি ছিল। বরং এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি বড় অংশকে ধ্বংস করার অভিপ্রায়েরই প্রতিফলন ঘটেছে।

খুব শিগগিরই এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗