Madan Mitra: ‘শুভেন্দুকে বদনাম করার চেষ্টা করছেন বিজেপিরই একাংশ’, বিস্ফোরক মদন মিত্র
কলকাতা: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁর দলের কর্মীদের একাংশ। বিস্ফোরক দাবি মদন মিত্রের (Madan Mitra)। মদনের দাবি, বিজেপির লোকজন শুভেন্দু অধিকারীকে (CM Suvendu Adhikari) বদনাম করার চেষ্টা করছেন। কামারহাটির বিধায়কের দাবি ঘিরে তোলপাড় রাজ্য-রাজনীতি। বিজেপির কাদের দিকে আঙুল তুলতে চাইলেন মদন, এই প্রশ্নও এবার উঠতে শুরু করেছে। কী বলেছেন মদন মিত্র?
কামারহাটির বিধায়ক বলেন, “ব্যাপক হারে বাংলায় শুভেন্দুবাবুকে বদনাম করার চেষ্টা চলছে। আমার তো দেখে যা মনে হচ্ছে তাঁর পার্টির লোক। তাঁর পার্টির লোক তাঁদের নেতা সকালে যা বলছেন, দুপুর গড়াবার আগেই তাঁর বিরুদ্ধে তাঁরা করছেন। পার্টির প্রতি কোনও নিয়ন্ত্রণ রয়েছে বলে আমার মনে হচ্ছে না। স্বাভাবিকভাবে পার্টির উপর যদি নিয়ন্ত্রণ না থাকে, পার্টির লোক যদি শুভেন্দুবাবুর কথা শুনে, সেইমতো কাজ না করেন, তাহলে আমায় ধরে নিতে হবে, পার্টি করছে। বলছেন থেকেই করছে।
অন্য কোথায়? এটা একটা ষড়যন্ত্র।” কী বলছে বিজেপি? সাংসদ রাহুল সিনহা বলেন, “যা নিয়ন্ত্রণ, তা নিজের উপর করুন। যার নিজের উপর কোনও চরিত্র নেই, শুধুমাত্র ছবি তোলার জন্য যা খুশি করতে পারেন। এইসব লোকের কোনও জাত আছে?” গুরুত্ব দিতে চাইছেন না কল্যাণ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, মদন মিত্রের কথায় তো খুব একটা গুরুত্ব নেই। এত বছর বয়সেও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারল না।
মুখ্যমন্ত্রীর জন্য ওঁর ওত উথলে ওঠার কী রয়েছে? আর বিজেপির একাংশ বলছে, তাঁরা কারা? কারা কারা করছে না, সেটা তো বলুন।”
মতামত দিন