ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে গোলাম মোর্তোজার মেয়াদ বাড়ল

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিত্তিক নিয়োজিত গোলাম মোর্তোজার মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে সরকার। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপ

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিত্তিক নিয়োজিত গোলাম মোর্তোজার মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।অন্তর্বর্তী সরকারের সময় ২০২৪ সালের নভেম্বরে তাঁকে দুই বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল।

নতুন প্রজ্ঞাপনে তাঁকে ২০২৭ সালের ২০ নভেম্বর পর্যন্ত একই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আগের মতোই সচিব পদমর্যাদায় পুনরায় এই চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে গোলাম মোর্তোজাকে এই নিয়োগ দেওয়া হয়েছে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: প্রথম আলো ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗