ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৬১৫
ঢাকা: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬১৫ জন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৬১৫ জনের মধ্যে বরিশাল বিভাগে ২১৩ জন, চট্টগ্রাম বিভাগে ৩১১ জন, ঢাকা বিভাগে ৬৫৫ জন, খুলনা বিভাগে ১৯০ জন, ময়মনসিংহ বিভাগে ৫০ জন, রাজশাহী বিভাগে ১১৫ জন, রংপুর বিভাগে ৬০ জন এবং সিলেট বিভাগে রয়েছেন ২১ জন। এদিকে, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ৫১০ জনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া, এ বছর এখন পর্যন্ত ১ লাখ ৬৮ হাজার ৯৩৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬২ হাজার ৮০৬ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৫ হাজার ৬১৭ জন।The post ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৬১৫ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.
খুব শিগগিরই এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।
মতামত দিন