উপসাগরীয় মিত্রদের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে থাকার ঘোষণা যুক্তরাষ্ট্রের

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) সঙ্গে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান ব্র্যাড কুপারের বৈঠকের পর উপসাগরীয় মিত্রদের পাশে থাকার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। খবর আলজাজির

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) সঙ্গে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান ব্র্যাড কুপারের বৈঠকের পর উপসাগরীয় মিত্রদের পাশে থাকার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। খবর আলজাজিরার।

বৃহস্পতিবার রিয়াদে অনুষ্ঠিত বৈঠকের পর এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সৌদি দূতাবাস জানায়, আলোচনায় যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সামরিক সহযোগিতা এবং আঞ্চলিক পরিস্থিতির সাম্প্রতিক অগ্রাধিকার পেয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া ওই বিবৃতিতে দূতাবাস বলে, ‘শক্তির মাধ্যমে আমেরিকা শান্তি বজায় রাখে।

আমরা আমাদের উপসাগরীয় অংশীদারদের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছি।’

খুব শিগগিরই এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗