দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে জয়পুরহাটে কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা হত্যাকাণ্ড এবং সারাদেশে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা কৃষকদল। ​বৃহস্পতিবার (১৯ নভেম্ব

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা হত্যাকাণ্ড এবং সারাদেশে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা কৃষকদল। ​বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট পাচুর মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

​সমাবেশে বক্তব্য রাখেন জেলা কৃষকদলের আহবায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, সদর উপজেলা কৃষকদলের সভাপতি আনোয়ার হোসেন দিপু ও সাধারণ সম্পাদক আব্দুল জলিল। ​বক্তারা বলেন, ফরিদপুরের ভাঙ্গা উপজেলা কৃষকদলের নেতা রাজু মোল্লাকে নৃশংসভাবে হত্যার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ​সমাবেশে নেতৃবৃন্দ আরও বলেন, বিএনপির ৪৮ বছরের ইতিহাসে দলটির কোনো নেতা কখনো দেশ ছেড়ে পালিয়ে যাননি।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বছরের পর বছর কারাবরণ করেছেন, তবুও দেশ ও জনগণকে ছেড়ে যাননি। বিএনপি মাটি ও মানুষের দল, তাই কোনো ষড়যন্ত্র ও অপশক্তিকে ভয় পায় না। ​নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জয়পুরহাট একটি শান্তির শহর। এখানে কেউ জ্বালাও-পোড়াও, ভাঙচুর কিংবা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না।

সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সবসময় মাঠে থাকবে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: বিডি২৪লাইভ বাংলা ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗