বালিয়াকান্দিতে ইউপি চেয়ারম্যান আলম গ্রেপ্তার

রাজবাড়ীর বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আলমগীর বিশ্বাস আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল আমিন বি

রাজবাড়ীর বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আলমগীর বিশ্বাস আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল আমিন বিশ্বাস ওরফে নুরু চেয়ারম্যানের ছেলে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বালিয়াকান্দি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী জিল্লুর রহমান। বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী জিল্লুর রহমান বলেন গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াকান্দি থানার একটি টিম বালিয়াকান্দি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত চেয়ারম্যান আলমগীর বিশ্বাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান বালিয়াকান্দি থানার অফিসার্স ইনচার্জ কাজী জিল্লুর রহমান।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: বিডি২৪লাইভ বাংলা ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗