খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের অভিযান

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে প্রকল্প বাস্তবায়নে ১০ শতাংশ কমিশন গ্রহণের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ​বৃহস্প

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে প্রকল্প বাস্তবায়নে ১০ শতাংশ কমিশন গ্রহণের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ​বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে দুদকের রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সারোয়ার হোসেনের নেতৃত্বে একটি বিশেষ দল এ অভিযান শুরু করে। ​দুদক ও অভিযোগ সূত্রে জানা গেছে, গেল বছরের ৭ জুলাই ‘মাস্টার দা সূর্য সেন পাঠাগার’-এর সাবেক সাধারণ সম্পাদক মো.

আরাফাত হোসেন রিজভী সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা ও পরিষদের আরও তিন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও কমিশন বাণিজ্যের সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের সত্যতা যাচাইয়ে আজ জেলা পরিষদে হাজির হয় দুদক দল। অভিযানে সংশ্লিষ্ট প্রকল্পগুলোর নথিপত্র জব্দ ও যাচাই-বাছাইয়ের পাশাপাশি মাঠপর্যায়ে প্রকল্প পরিদর্শন করেন কর্মকর্তারা।

​অভিযানের বিষয়ে দুদকের রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সারোয়ার হোসেন বলেন, 'প্রকল্প বাস্তবায়নে কমিশন গ্রহণসহ বেশ কিছু আর্থিক অনিয়মের লিখিত অভিযোগের ভিত্তিতে প্রধান কার্যালয়ের নির্দেশে আমরা এ অভিযান পরিচালনা করছি। ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরের অন্তর্বর্তীকালীন সময়ে গৃহীত প্রকল্পগুলোর নথিপত্র সংগ্রহ করে যাচাই-বাছাই চলছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কমিশনের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।' ​দুদক কর্মকর্তারা আরও জানান, স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ এবং প্রকল্পের বাস্তব অগ্রগতি সরেজমিনে খতিয়ে দেখা হচ্ছ।

খুব শিগগিরই এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: বিডি২৪লাইভ বাংলা ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗