গাজীপুরে মার্কেট-দোকানে হামলা-ভাঙচুর, সাভারে শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া

চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় বিভিন্ন বিপণিবিতান ও দোকানে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ছাড়া জেলার বিভিন্ন এলাকায় আজ বৃহস্পতিবার দিনব্যাপী সড়ক অবরোধের চ

চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় বিভিন্ন বিপণিবিতান ও দোকানে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ছাড়া জেলার বিভিন্ন এলাকায় আজ বৃহস্পতিবার দিনব্যাপী সড়ক অবরোধের চেষ্টা চালান পোশাকশ্রমিকেরা। অন্যদিকে ঢাকার সাভারের আশুলিয়া পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।শ্রমিক অসন্তোষের জেরে আজ বৃহস্পতিবার গাজীপুর ও ঢাকার সাভারের অন্তত ২০টি তৈরি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। বন্ধ করা হয়েছে অর্ধশতাধিক কারখানা।গাজীপুরমাওনা চৌরাস্তা এলাকার একাধিক ব্যবসায়ীর অভিযোগ করেন, আজ বেলা সাড়ে ১১টার দিকে মাওনা চৌরাস্তায় লাঠিসোঁটা হাতে শতাধিক ব্যক্তি বিভিন্ন মার্কেটে ঢুকে ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় আতঙ্কে দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান তাঁরা।মাওনা চৌরাস্তায় ইয়াকুব আলী মাস্টার টাওয়ারের ব্যবসায়ী মো. আবদুল্লাহ বলেন, বিভিন্ন দোকানের কাচসহ অন্যান্য ক্ষতি হয়েছে।

ফলে এলাকাটিতে অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিকএকাধিক ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শী জানান, আজ সকাল থেকেই লাঠিসোঁটা হাতে একদল যুবক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান করছিলেন। পরে আনসার রোড এলাকা থেকে তাঁরা মাওনা চৌরাস্তায় এসে বিভিন্ন দোকান ও মার্কেটে হামলা চালায়।গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ অন্য দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে আজ সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে গাজীপুরের শিল্পাঞ্চল। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ ও বিক্ষোভের পাশাপাশি পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের দেওয়া আগুন নিভিয়ে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গিলারচালা এলাকায়বিভিন্ন স্থানে সড়ক অবরোধের চেষ্টাপুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অন্তত পাঁচ দফা সড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকেরা।আজ সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহসাড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি, গিলারচালা, হাজী পাম্প ও আনসার রোডসহ কয়েকটি স্থানে অবস্থান নিয়ে অবরোধ করেন শ্রমিকদের একটি অংশ। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

তাঁদের এক স্থান থেকে সরিয়ে দিলে অন্য স্থানে গিয়ে আবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন।মাস্টারবাড়ি এলাকায় শ্রমিকদের সড়ক থেকে সরাতে সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশএদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চলমান লকডাউনে নৈরাজ্যের রোধে আজ ভোর থেকে শ্রীপুর উপজেলা বিএনপির নেতা–কর্মীদের বিভিন্ন স্থানে অবস্থান করতে দেখা যায়।গতকাল থেকে গড়গড়িয়া মাস্টারবাড়ি, গিলারচালা, এক নং সিঅ্যান্ডবি, নতুন বাজারসহ বিভিন্ন এলাকায় প্রায় সব কারখানায় ছুটি ঘোষণা করা হয়।বিষয়টি নিশ্চিত করে শিল্প পুলিশের গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন প্রথম আলোকে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সড়কে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছেন। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।সাভারআজ বেলা পৌনে ১১টার দিকে আশুলিয়ার জিরাব পুকুরপাড় এলাকায় শ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টার সময় পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।এরপর ওই এলাকায় কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করা হয় বলে জানান আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম। তিনি বলেন, বেলা পৌনে ১১টার দিকে জিরাব পুকুরপাড় শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে সড়কে জড়ো হলে তাঁদের সরে যাওয়ার অনুরোধ জানানো হয়। একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।সাভার বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ককটেল নিক্ষেপ করে পালানোর সময় আটক মো. শাহিনককটেল নিক্ষেপ করে পালানোর সময় আটকসাভার বাসস্ট্যান্ড এলাকায় ককটেল নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার সময় মো. শাহিন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় লোকজন।

পরে তাঁকে পিটুনি দিয়ে সাভার মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।পুলিশ ও একাধিক প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে সাভার বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের আরিচামুখী লেনে ককটেল নিক্ষেপ করেন শাহিন। এটি বিস্ফোরিত হলে তিনি দৌড়ে পালিয়ে যান। একপর্যায়ে কয়েকজন তাঁকে ধাওয়া দিয়ে আটক করে মারধর করেন। খবর পেয়ে তাঁকে আটক করেছে পুলিশ।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সাভার মডেল থানার ওসি সাইফুল আলম।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: প্রথম আলো ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗