ভারতীয় ডিজাইনারের লাল আনারকলিতে নজর কাড়লেন ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন

তিন দিনের ভারতীয় সফর শেষ করে ফিরে গেলেন প্রিন্স ইউলিয়াম ও প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন। ২০২২ সালের পর (কেটের ক্যানসারের চিকিৎসা শেষে) এই প্রথম দুজন একসঙ্গে বিদেশ সফর করলেন। মূলত প্রিন্স উইলিয়াম

তিন দিনের ভারতীয় সফর শেষ করে ফিরে গেলেন প্রিন্স ইউলিয়াম ও প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন। ২০২২ সালের পর (কেটের ক্যানসারের চিকিৎসা শেষে) এই প্রথম দুজন একসঙ্গে বিদেশ সফর করলেন। মূলত প্রিন্স উইলিয়াম প্রতিষ্ঠিত পরিবেশবিষয়ক উদ্যোগ আর্থশট প্রাইজের ষষ্ঠ আয়োজন উপলক্ষে এই সফরে এসেছিলেন তাঁরা। আর ভারতে এসেই প্রতিবেলা সংবাদমাধ্যমের নজরে ছিলেন তাঁরা। সফরে কেট মিডলটন পরেছেন আলেকজান্ডার ম্যাককুইন, রোকসান্ডা ও ভেরোনিকা বিয়ার্ডের মতো ব্রান্ডের পোশাক। তবে বাজিমাত করেছেন ভারতীয় ডিজাইনার মহিমা মহাজনের লাল অনারকলিতেসফরের শুরুতে মুম্বাই পৌঁছেই রাজদম্পতিকে দেখা যায় গলিতে ক্রিকেট খেলতে।

আর সেখানে তাঁদের সঙ্গে ছিলেন বিখ্যাত ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকার গলিতে ক্রিকেট খেলার সময় কেট মিডলটন পরেছিলেন ভেরোনিকা বিয়ার্ডের লেমন ব্লেজার ও আলেকজান্ডার ম্যাককুইন ট্রাউজারসফরের একটি পর্বে উইলিয়াম ও কেটকে পরিবেশবান্ধব গণপরিবহন হিসেবে মুম্বাইয়ের মেট্রোয় চড়তে দেখা যায়। এই সময় উইলিয়াম পরেছিলেন নেভি ব্লু স্যুট। আর কেটের পরনে ছিল ব্রিটিশ ডিজাইনার রোকসান্ডার কোবাল্ট ব্লু মিডি ড্রেস। এর সঙ্গে কেট বেছে নিয়েছিলেন ভারতীয় ব্র্যান্ড আম্রপালির গয়নাতবে কেটের পোশাকে বিশেষভাবে নজর কাড়ে ১৭ নভেম্বর রাতে। এদিন মুম্বাইয়ে অনুষ্ঠিত হয় আর্থশট প্রাইজের ২০২৬ সালের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। যেখানে ভারতীয় ডিজাইনার মহিমা মহাজনের তৈরি করা লাল আনারকলি গাউন পরেছিলেন কেট মিডলটনডিজাইনার এ পোশাকের নাম রেখেছিলেন ‘নীলম’, যা তাঁর ‘মেহফিল’ কালেকশনের অংশ।

পোশাকটি তৈরি করা হয়েছে হাতে বোনা সিল্ক জর্জেট কাপড়ে, যেখানে গাঢ় সিঁদুরে লাল রঙের ব্যবহার করা হয়েছেআনারকলি গাউনটিতে ঐতিহ্যবাহী বেনারসির সোনালি নকশা করা হয়েছিল। তার সঙ্গে বিভিন্ন অংশে সবুজ রঙের অলংকরণ চোখে পড়েআর্থশটের মূল বিষয় পরিবেশ সংরক্ষণ। তাই কেটের এই পোশাকের উপকরণেও সেই ভাবনার দেখা মেলে। ডিজাইনার মহিমা জানান, পোশাকের নকশায় প্লাস্টিকের উপাদান বাদ দিয়ে তার পরিবর্তে কাচের পুঁতি ব্যবহার করা হয়েছে। বিশেষ করে সবুজ পান্নার মতো দেখতে অলংকরণগুলো ছিল কাচের পুঁতিপ্রিন্সেস ডায়ানা খাবারবিষয়ক এক অদ্ভুত রোগে ভুগেছিলেনপোশাকটি রাজবধূর কাছে পৌঁছানোর গল্পটিও মজার। প্রায় এক মাস আগে লন্ডনের এক মজুতদারের মাধ্যমে কেনসিংটন প্যালেসের পক্ষ থেকে মহিমার সঙ্গে যোগাযোগ করা হয়।

পোশাকটি তখন লন্ডনের লিলিস বুটিকেই ছিলকেট পোশাকটি পছন্দ করার পর তাঁর মাপ অনুযায়ী সেটা আবার ঠিক করে দেওয়া হয়। পোশাকটির দাম ভারতীয় রুপিতে ৭০ হাজার, টাকার হিসেবে যা ৯৫ হাজার টাকার বেশি। অনুষ্ঠানটি শুরুর মাত্র ৩০ মিনিট আগে ডিজাইনার জানতে পারেন, কেট শেষ পর্যন্ত তাঁর পোশাকটিই পরছেনলাল আনারকলির সঙ্গে এদিন কেট পরেছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথের পান্নার ট্যাসেল নেকলেস ও কানের দুলের সেট। সবুজ পান্নার গয়নার সঙ্গে লাল পোশাকের কনট্রাস্ট দারুণভাবে ফুটে ওঠে সাজে। আর কেটও ভারতীয়দের মন জিতে নেনসূত্র: পিপল, বিবিসি ও এনডিটিভি ২ হাজার ৩০০ টাকার কানের দুল পরেই নজর কাড়লেন কেট মিডলটন

তথ্যসূত্র ও ঋণস্বীকার: প্রথম আলো ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗