ভুলেও অন্যের এই জিনিসগুলি ব্যবহার করবেন না, ভুগবেন চূড়ান্ত আর্থিক অনটনে! বলছে বাস্তুশাস্ত্র

আপেক্ষিক ভাবে সাধারণ মনে হলেও সব সাধারণকেই চোখের আড়াল করা ঠিক নয়। অন্তত তেমনটাই বলছে বাস্তুশাস্ত্র। এমন অনেক জিনিস আছে যা অন্য কেউ একবার ব্যবহার করলে তা আর ব্যবহার না করাই ভালো। বলা হয়, প্রতিটা

আপেক্ষিক ভাবে সাধারণ মনে হলেও সব সাধারণকেই চোখের আড়াল করা ঠিক নয়। অন্তত তেমনটাই বলছে বাস্তুশাস্ত্র। এমন অনেক জিনিস আছে যা অন্য কেউ একবার ব্যবহার করলে তা আর ব্যবহার না করাই ভালো। বলা হয়, প্রতিটা মানুষের নিজস্ব এনার্জি আছে। যা বেশ কিছু ব্যবহৃত বস্তুর সঙ্গে জড়িয়ে থাকে। অন্য কেউ সেই ব্যবহৃত বস্তু ফের ব্যবহার করলে তা পরের জনের জন্য অশুভ হয়। আর্থিক ক্ষতির সম্ভাবনা তো থাকেই, বিঘ্নিত হয় মানসিক শান্তিও! দেখে নেওয়া যাক, বাস্তুমতে অন্যের ব্যবহৃত কোন জিনিসগুলি ব্যবহার করা ঠিক নয়। ১.

বাস্তু বলছে, কখনও কারও ব্যবহৃত বিছানা ব্যবহার করা উচিত নয়। এর ফলে আপনার বাস্তুদোষ দেখা দিতে পারে। অন্য কোনও ব্যক্তির জীবনে যদি আর্থিক অনটন থাকে তা আপনাকেও গ্রাস করতে পারে। ২. বন্ধু বা প্রিয়জনের হাতের ঘড়িখানা খুলে নিজের হাতে গলিয়ে ফেলেন অনেকেই। এর ফল কিন্তু মারাত্মক হতে পারে, বলছে বাস্তুশাস্ত্র। কোনও কাজে ব্যর্থতার মুখোমুখি দাঁড়াতে হতে পারে আপনাকে। সমস্যায় পড়তে পারেন টাকা-পয়সা সংক্রান্ত বিষয়েও। ৩.

একইভাবে কারও পোশাকও ব্যবহার করা ঠিক নয়। বলা হয়, তাঁর জীবনে যে সমস্যা রয়েছে, তা প্রবেশ করে আপনার জীবনেও। খানিকটা যেচে বিপদ ডেকে আনার মতোই। ৪. অন্যের রুমাল, চিরুনি কিংবা আংটি ব্যবহার করে থাকলে আর না করাই বুদ্ধিমানের কাজ। কারণ বাস্তু বলে, এর ফলে দু’জনের মধ্যে ঝামেলা ও অশান্তির বাতাবরণ তৈরির সম্ভাবনা থাকে। ৫. অন্যের কলম নিয়ে তা না ফেরানোর অভ্যাসটা কি এখনও রয়েছে? আজই বদলান।

সুযোগ বুঝে সে ছোট বড় পাঁচটা কথা শুনিয়ে দিতে পারে। পাশাপাশি আর্থিক অভাবের মুখেও পড়তে পারেন। ৬. টাকা ধার নিয়ে তা শোধ দেয় না এমন লোক আশপাশে কম নেই। আপনি এমনটা নিশ্চয়ই করেন না? এমনটা করলে আখেরে কিন্তু আপনারই ক্ষতি। বাস্তুশাস্ত্র বলছে, পরে আর্থিক লোকসানের মুখে পড়তে পারেন আপনিই।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: সংবাদ প্রতিদিন ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗