সি ভাষণ দিচ্ছেন, ট্রাম্প ঘুমাচ্ছেন

চীনের শেনঝেনে শুরু হয়েছে এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) দুই দিনব্যাপী সম্মেলন। গতকাল বুধবার সম্মেলনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।ওই ভিডিওতে দেখা যা

চীনের শেনঝেনে শুরু হয়েছে এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) দুই দিনব্যাপী সম্মেলন। গতকাল বুধবার সম্মেলনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।ওই ভিডিওতে দেখা যাচ্ছে, গোলটেবিল বৈঠকে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং যখন বক্তব্য দিচ্ছেন, তখন ঘুমাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মাথা বাঁ দিকে সামান্য কাত হয়ে আছে।চীনের প্রেসিডেন্ট সে সময় অবাধ ও মুক্ত বাণিজ্যের গুরুত্ব নিয়ে কথা বলছিলেন। হঠাৎই ক্যামেরা ঘুরে যায় মার্কিন প্রেসিডেন্টের দিকে। এ সময় প্রায় ১০ সেকেন্ড ধরে তাঁকে ঘুমাতে দেখা যায়। ভিডিওর শেষের দিকে তাঁকে চোখ সামান্য পিটপিট করতে দেখা যাচ্ছিল।

বোঝাই যাচ্ছিল ঘুম তাড়াতে চোখ খোলার চেষ্টা করছিল তিনি, কিন্তু চোখের পাতা যে কিছুতেই নড়ছে না।অথচ ট্রাম্পই তাঁর পূর্বসূরি জো বাইডেনের ঘুমিয়ে পড়ার কতশত সমালোচনা করেছিলেন। বাইডেন তাঁর চেয়ে তিন বছরের বড়। ট্রাম্প প্রায়ই তাঁকে ‘ঘুমকাতুরে জো’ বলে কটাক্ষ করতেন। একই সঙ্গে তাঁর কর্মশক্তি ও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন।নিউজউইকের এক প্রতিবেদনে বলা হয়েছে, চায়না সেন্ট্রাল টেলিভিশনের ধারণ করা ওই ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।রিপাবলিকানস অ্যাগেইনস্ট ট্রাম্পের মতো সমালোচকেরা ভিডিওটি তাদের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের অ্যাকাউন্টে শেয়ার করেছে। ভিডিওর শিরোনাম ছিল, ‘বিশ্বমঞ্চে বিব্রতকর পরিস্থিতি’।ক্ষমতা গ্রহণের সময় ট্রাম্প ছিলেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট। এর আগেও জনসমক্ষে বিভিন্ন অনুষ্ঠানে তাঁকে কয়েকবার ঘুমিয়ে পড়তে বা ঝিমোতে দেখা গেছে।

দীর্ঘদিন ধরে তাঁর বয়স ও কর্মসক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে। EMBARRASSING on the world stage: Donald Trump falls asleep during the APEC summit in China https://t.co/yTmBWYIHxh— Republicans against Trump (@RpsAgainstTrump) November 19, 2026 যদিও জনসমক্ষে ঘুমিয়ে পড়ার অভিযোগ বরাবরই জোরালো গলায় অস্বীকার করেছেন ট্রাম্প। এ বছরের জানুয়ারিতে এ ধরনের অভিযোগের জবাবে ট্রাম্প বলেছিলেন, বৈঠকগুলো তাঁর কাছে ‘আরামদায়ক’ মনে হয়। সেবার তিনি দাবি করেছিলেন, তিনি ঘুমিয়ে পড়েননি, চোখের পলক ফেলেছিলেন মাত্র।অথচ ট্রাম্পই তাঁর পূর্বসূরি জো বাইডেনের ঘুমিয়ে পড়ার কতশত সমালোচনা করেছিলেন। বাইডেন তাঁর চেয়ে তিন বছরের বড়। ট্রাম্প প্রায়ই তাঁকে ‘ঘুমকাতুরে জো’ বলে কটাক্ষ করতেন।

একই সঙ্গে তাঁর কর্মশক্তি ও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন।বাইডেনকে প্রায়ই উপহাস করলেও ২০২৫ সাল থেকে জনসমক্ষে ট্রাম্পের ঘুমিয়ে পড়ার মতো বেশ কিছু ভিডিও বারবার ছড়িয়ে পড়েছে। এসব ঘটনার পর ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট গভর্নর গ্যাভিন নিউসমের প্রেস দপ্তর একবার ট্রাম্পকে ‘ঘুমকাতুরে ডন’ বলে কটাক্ষ করেছিল।৮০ বছর বয়সে ট্রাম্প এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা সবচেয়ে বেশি বয়সী ব্যক্তি। ২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার সময় তিনি বাইডেনের গড়া আগের রেকর্ড ছাড়িয়ে যান।অনুষ্ঠানের মাঝেই ‘ঘুমিয়ে’ পড়লেন ট্রাম্প, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ভাইরাল

তথ্যসূত্র ও ঋণস্বীকার: প্রথম আলো ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗