শরদকে ‘কিং সাইজ’ সাহায্য শাহরুখের, প্রতিশ্রুতি জাভেদ আখতার, রাজপাল যাদবদেরও
একসময় পর্দা কাঁপানো অভিনেতা শরদ কাপুর আজ বেকার! একে তো হাতে কোনও কাজ নেই, গোদের উপর বিষফোড়া শারীরিক সমস্যা। শরীর স্বাস্থ্য ভেঙে একেবারে শীর্ণকায়! তাঁকে দেখে কার্যত চেনা দায়। পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে ইন্ডাস্ট্রির কাছে কাজের জন্য কাতর আর্জি। তাঁর ডাকে সাড়া দিয়েছেন সতীর্থরা। সাহায্যের হাত বাড়িয়েছেন ‘দিলদরিয়া’ সলমন খান।
শরদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে ফের ‘মসিহা’ সোনু সুদ। এবার শরদ কাপুর এক সাক্ষাৎকারে জানিয়েছেন, সুপারস্টার শাহরুখ খান, বর্ষীয়ান গীতিকার জাভেদ আখতার, রাজপাল যাদব-সহ অনেকেই তাঁর খোঁজ নিয়েছেন। সংশ্লিষ্ট সাক্ষাৎকারে শরদ কাপুর আবেগ মিশ্রিত কণ্ঠে বলেন, “আপনারা বিশ্বাস করবেন না ছোট থেকে বড় প্রায় প্রত্যেকেই আমার খোঁজ নিয়েছেন। সোনু সুদ, সলমন খান, শাহরুখ খান, রাজপাল যাদব, জাভেদ আখতার প্রত্যেকেই যোগাযোগ করেছেন। আমি তাঁদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আমার বন্ধু আরমান কোহলিও পাশে দাঁড়িয়েছেন। সবাই আমার জন্য খুব চিন্তিত ছিলেন।
তাঁরা বলেছেন, আমার যা প্রয়োজন সবরকম সাহায্যের জন্য প্রস্তুত। আমার কয়েকজন সাংবাদিক বন্ধুও জানিয়েছেন, তাঁদের পরিচিত হাসপাতালে চিকিৎসারও ব্যবস্থা করে দেবেন। এত মানুষের ভালোবাসা ও সহযোগিতা সত্যিই অভিভূত করেছে আমাকে।” শরদ কাপুর ‘অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’-এর তরফে আগেই জানানো হয়েছিল, শরদ কাপুরকে আর্থিক সাহায্যের প্রস্তাব দিয়েছেন সলমন খান। অন্যদিকে, সোশাল মিডিয়ায় ভাইরাল সোনু সুদের সঙ্গে শরদ কাপুরের কথোপকথনের ভিডিও। সেখানে দুই অভিনেতারহ উষ্ণ আলিঙ্গন সকলের নজর কেড়েছিল। সেই সাক্ষাতের কথা বলতে গিয়ে শরদ জানান, সোনু সুদ শুধু চিকিৎসা সংক্রান্ত সাহায্যই করছেন না, তাঁর বাড়ি রং করে দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন। তবে জীবনের কঠিন সময়ে জ্যোতিষে ভরসা রাখছেন শরদ কাপুর।
জীবনে প্রথমবার তনয় শাস্ত্রীর থেকে দীক্ষা নিলেন। তাঁকেই গুরুজি হিসেবে মান্যতা দিয়েছেন। তাঁর অনুমতিতেই আগামীদিনে জীবনের প্রতিটি পদক্ষেপ ফেলবেন। জোশের দৃশ্য
মতামত দিন