‘লাশ নেব না, ভাইরে তাজা আইনে দাও’

‘লাশ নেব না, আমার ভাইরে তাজা আইনে দাও। ভাইরে আমি নিয়ে গেছি খুলনায়। আমার ভাইয়ের হাত–পায়ের রগ কাটা, গলায় কাটা, মাথায় গুলি’—কান্নার জন্য ঠিকমতো কথা বলতে পারছিলেন না জ্যোতি খানম।একটু থেমে বললেন

‘লাশ নেব না, আমার ভাইরে তাজা আইনে দাও। ভাইরে আমি নিয়ে গেছি খুলনায়। আমার ভাইয়ের হাত–পায়ের রগ কাটা, গলায় কাটা, মাথায় গুলি’—কান্নার জন্য ঠিকমতো কথা বলতে পারছিলেন না জ্যোতি খানম।একটু থেমে বললেন, ‘আমার সোনার টুকরো ভাই। সেই ভাই আমার চোখের সামনে নিস্তেজ হয়ে গেছে। আমি এর বিচার চাই।’জ্যোতি খানমের ভাই নড়াইলের কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা গত বুধবার রাতে নিহত হয়েছেন। সোহেল রানার ওপর হামলা চালায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা। আজ বৃহস্পতিবার সকালে কালিয়া উপজেলার বড় কালিয়া গ্রামে সোহেল রানার বাড়িতে গিয়ে কথা হয় জ্যোতি খানমের সঙ্গে।

নড়াইলে বিএনপির শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, নিহত ২গতকাল বুধবার সন্ধ্যায় কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা–কর্মীদের হামলায় সোহেল রানাসহ দুই বিএনপি নেতা নিহত হন। সোহেল রানা (৪৫) কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক এবং শাহিনুর ইসলাম (৪০) পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক ছিলেন।পুলিশ জানিয়েছে, দুই মরদেহের ময়নাতদন্ত এখনো সম্পন্ন হয়নি। আজ বৃহস্পতিবার বেলা পৌনে দুইটা পর্যন্ত এ ঘটনায় কাউকে আটকও করতে পারেনি পুলিশ। ঘটনার পর থেকে কালিয়া পৌর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা মোড়ে মোড়ে টহল দিচ্ছেন।শাহিনুর ইসলামকে হারিয়ে ভেঙে পড়েছেন তাঁর স্বজনেরা। আজ বৃহস্পতিবার সকালে নড়াইলের কালিয়া উপজেলার মির্জাপুর গ্রামেশাহিনুরের বাড়িতে আহাজারিএর আগে সকালে কালিয়া পৌর এলাকার মির্জাপুর গ্রামে শাহিনুরের বাড়িতে গিয়ে দেখা যায়, স্বজনেরা কাঁদছেন। একে একে বাড়িতে আসছেন প্রতিবেশী, এলাকাবাসী ও আত্মীয়রা।

কেউ স্বজনদের সান্ত্বনা দিচ্ছেন।শাহিনুরের স্ত্রী রিমা খাতুন আক্ষেপ করে বলেন, ‘ঘটনা সবাই জানবে–শুনবে, কিন্তু ব্যথা কেউ পাবে না। আমার ভিতর যে যন্ত্রণা, কেউ তো দেখবে নে। আমার সন্তান বাপ হারাইছে। আমি ১০ বছরের সংসার হারাইছি।’ছেলে হত্যার বিচার দাবি করে শাহিনুরের বাবা নিছার উদ্দিন মোল্লা বলেন, ‘ওরা সন্ধ্যার সমায় মোটরসাইকেল নিয়ে মিছিলে গেছেল। এমপির (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কবিরুল হক) বাড়ির কাছের একটা মোড়ে গিলি ওগের (সন্তানের) ওপর হামলা করিছে, মারিছে।’নিহত শাহিনুরের বাড়িতে এসেছেন আত্মীয়, প্রতিবেশী ও স্থানীয়রা। আজ বৃহস্পতিবার সকালে নড়াইলের কালিয়া উপজেলার মির্জাপুর গ্রামেএ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি জানিয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী প্রথম আলোকে বলেন, ‘যাঁরা জড়িত, আমরা তাঁদের তথ্য সংগ্রহ করেছি। হত্যাকারীদের গ্রেপ্তারে আমাদের জোরদার অভিযান চলছে।

দ্রুত ভালো একটা ফলাফল আমরা দিতে পারব।’গতকাল বুধবার বিকেলে কালিয়া পৌর এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। সন্ধ্যায় শোভাযাত্রাটি পৌর এলাকার বেন্দারচর এলাকায় পৌঁছালে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতা–কর্মীরা হামলা চালান। এতে কালিয়া পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমান, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম ও উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে শাহিনুর ইসলাম ও সোহেল রানার মৃত্যু হয়।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: প্রথম আলো ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗