ঝালকাঠিতে ট্রলি উলটে নিহত ১

‎‎বরিশাল: ঝালকাঠির নলছিটিতে মালবাহী ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উলটে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দু’জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঝালকাঠি-নলছিটি আঞ্চল

‎‎বরিশাল: ঝালকাঠির নলছিটিতে মালবাহী ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উলটে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দু’জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঝালকাঠি-নলছিটি আঞ্চলিক মহাসড়কের ষাটপাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত ফোরকান গাজী (৩৫) ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের দেউরী এলাকার মর্তুজা গাজীর ছেলে। ‎ ‎স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সকালে একটি ট্রলি ঝালকাঠি-নলছিটি আঞ্চলিক মহাসড়ক দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উলটে যায়। এতে ট্রলিতে থাকা ব্যক্তিরা ছিটকে পড়লে ঘটনাস্থলেই ফোরকান গাজী নিহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। তারা আহত দু’জনকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠায়। ‎নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বলেন, ‘খবর পেয়ে দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’The post ঝালকাঠিতে ট্রলি উলটে নিহত ১ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

তথ্যসূত্র ও ঋণস্বীকার: সারাবাংলা.নেট ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗