অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক
রাজধানীর তুরাগ থানাধীন উত্তরার ১৮ নম্বর সেক্টরের রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের একটি ভবনের ফ্ল্যাট থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করা হয়েছে। তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্
রাজধানীর তুরাগ থানাধীন উত্তরার ১৮ নম্বর সেক্টরের রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের একটি ভবনের ফ্ল্যাট থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করা হয়েছে। তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.
মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে খবরটি নিশ্চিত করেছেন। দিবাগত রাত পৌনে তিনটার দিকে এই অভিনেত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
তবে তাঁকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেননি এই পুলিশ কর্মকর্তা।
খুব শিগগিরই এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র ও ঋণস্বীকার:
প্রথম আলো ↗
মতামত দিন