‘ভারতে আর রাজতন্ত্র চলে না…’, ব্রিটেনের যুবরাজ উইলিয়মকে ‘খোঁচা’ নবাব সইফ আলি খানের!

একদশক বাদে ভারতে সস্ত্রীক ব্রিটেনের যুবরাজ। ২০১৬ সালের পর এইপ্রথম একসঙ্গে ভারত সফরে এলেন প্রিন্স উইলিয়াম এবং কেট মিডলটন। আর সফরের গোড়া থেকেই কখনও বাংলার শিল্পীদের বোনা পোশাকে আবার কখনও বা রাস্তা

একদশক বাদে ভারতে সস্ত্রীক ব্রিটেনের যুবরাজ। ২০১৬ সালের পর এইপ্রথম একসঙ্গে ভারত সফরে এলেন প্রিন্স উইলিয়াম এবং কেট মিডলটন। আর সফরের গোড়া থেকেই কখনও বাংলার শিল্পীদের বোনা পোশাকে আবার কখনও বা রাস্তায় শচিন তেন্ডুলকরের সঙ্গে ক্রিকেট খেলে ‘কাটিং চা’ খেয়ে তাক লাগিয়েছেন উইলিয়ম। আর বুধবার বিকেলে পৌঁছে গিয়েছিলেন ধর্মা প্রোডাকশনের অফিসে। যেখানে ব্রিটেনের যুবরাজকে স্বাগত জানাতে হাজির ছিলেন ভোপালের রাজপরিবারের শেষ নবাব সইফ আলি খানও।

সেখানেই কথাপ্রসঙ্গে ‘রাজতন্ত্র’ নিয়ে আলোচনা হয় সইফ-উইলিয়মের। “আমি তৎক্ষণাৎ জানিয়ে দিই যে, ভারতে এখন আর রাজতন্ত্র চলে না বা…” দুই রাজ পরিবারের সদস্যের মধ্যে কী কথা হল? কৌতূহল অমূলক নয়। অতঃপর করণ জোহরের ধর্মার অফিসে উইলিয়ম সাক্ষাৎ সেরে বেরনোর পরই সইফ আলি খানকে ছেঁকে ধরেন পাপারাজ্জিরা। প্রশ্নের মুখে পড়ে আড্ডার নানা মুহূর্ত ফাঁস করেন বলিউড অভিনেতাও।

সইফ জানিয়েছেন, ভারত-ব্রিটেনের সাংস্কৃতিক সম্পর্ক কীভাবে আরও জোরদার করা যায়? তাছাড়া দুই দেশের সিনেশিল্প, গান-ক্রিকেটের কথাও উঠে আসে আলোচনায়। সইফ আলি খানের মন্তব্য, “অত্যন্ত প্রাণবন্ত এবং একটা হালকা মেজাজের আড্ডা হল। আমার বাবা মনসুর আলি খান পতৌদিকে নিয়েও কথা হল উইলিয়মের সঙ্গে। এছাড়াও ভারতীয় সিনেমা এখন কেমন কনটেন্টের উপর জোর দিচ্ছে।

শুটিং লোকেশন হিসেবে ব্রিটেন কতটা উপযুক্ত? সেসব নিয়েই কথা হল।” করণ জোহরের অফিসে প্রিন্স উইলিয়ম। সঙ্গে সইফ-করিনা আর দু’জনেই যখন রাজ পরিবারের সদস্য, তখন নিশ্চয়ই রাজতন্ত্র নিয়েও আড্ডা হয়েছে? এহেন প্রশ্নের উত্তরে সইফ জানান, “হ্যাঁ, ওঁরা এই বিষয়টি উল্লেখ করেছিলেন বটে, তবে আমি তৎক্ষণাৎ জানিয়ে দিই যে, ভারতে এখন আর রাজতন্ত্র চলে না বা কোনও রাজকীয় প্রথার চল নেই।” অভিনেতার এহেন প্রতিক্রিয়া প্রকাশ্যে আসতেই একাংশের প্রশ্ন, তাহলে কি ব্রিটেনের যুবরাজ উইলিয়মকে ‘খোঁচা’ দিলেন নবাব সইফ আলি খান? যদিও গোটা বিষয়টাই আড্ডাচ্ছলে হয়েছে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: সংবাদ প্রতিদিন ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗