আধুনিক যুক্তরাষ্ট্রের অগ্রযাত্রায় অবদান রাখা ১০ মুসলিম ব্যক্তিত্ব
যুক্তরাষ্ট্রের আধুনিক ইতিহাস, বিজ্ঞান, প্রযুক্তি, চিকিৎসা, শিক্ষা ও নাগরিক অধিকার আন্দোলনে মুসলিমদের অবদান উল্লেখযোগ্য। তাদের কেউ আকাশচুম্বী ভবন নির্মাণের প্রকৌশল বদলে দিয়েছেন, কেউ মহাকাশ গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, কেউ চিকিৎসাবিজ্ঞানের উন্নয়নে নেতৃত্ব দিয়েছেন। আবার কেউ বর্ণবৈষম্যের বিরুদ্ধে আন্দোলন, শিক্ষার প্রসার ও রাজনৈতিক প্রতিনিধিত্বের মাধ্যমে মার্কিন সমাজে পরিবর্তন এনেছেন। এসব ব্যক্তিত্বের মধ্যে রয়েছেন অভিবাসী, আফ্রিকান-আমেরিকান মুসলিম এবং যুক্তরাষ্ট্রে কর্মজীবন গড়ে তোলা বিভিন্ন দেশের বিজ্ঞানী ও গবেষক। তাদের অবদান কোনো একক সময়ে বা একটি সংকট মোকাবিলায় সীমাবদ্ধ নয়; বরং দীর্ঘ সময় ধরে দেশটির বিজ্ঞান, প্রতিষ্ঠান ও সমাজের বিকাশে ভূমিকা রেখেছে।
এখানে এমন ১০ জন মুসলিম ব্যক্তিত্বের অবদান তুলে ধরা হলো। ১. ফজলুর রহমান খান: আধুনিক আকাশচুম্বী ভবনের প্রকৌশলে বিপ্লব বিশ্বের আধুনিক আকাশচুম্বী ভবন নির্মাণের ইতিহাসে ফজলুর রহমান খানের (১৯২৯–১৯৮২) নাম বিশেষভাবে স্মরণীয়। বাংলাদেশের এই স্থাপত্য প্রকৌশলী যুক্তরাষ্ট্রে কাজ করে বহুতল ভবন নির্মাণের প্রচলিত পদ্ধতিতে বৈপ্লবিক পরিবর্তন আনেন। তিনি ভবনের কাঠামোকে আরো শক্তিশালী ও সাশ্রয়ী করতে ‘টিউব স্ট্রাকচার’ বা নলাকার কাঠামোগত নকশার ধারণা জনপ্রিয় করেন।
তার উদ্ভাবিত প্রকৌশল পদ্ধতি ব্যবহার করে শিকাগোর বিখ্যাত সিয়ার্স টাওয়ার—বর্তমান উইলিস টাওয়ার—নির্মিত হয়। ১৯৭৩ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত এটি ছিল বিশ্বের সর্বোচ্চ ভবন। এ ছাড়া শিকাগোর ১০০ তলা জন হ্যানকক সেন্টার নির্মাণেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ফজলুর রহমান খানের নকশা শুধু কয়েকটি ভবন নির্মাণেই সীমাবদ্ধ থাকেনি; আধুনিক বহুতল ভবনের প্রকৌশল পরিকল্পনায় তার উদ্ভাবন দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে। যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান কাউন্সিল অন টল বিল্ডিংস অ্যান্ড আরবান হ্যাবিট্যাট তার স্মরণে আজীবন সম্মাননা পদক চালু করেছে।
২. ফারুক এল-বাজ: চাঁদে মানুষ পাঠানোর অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার অ্যাপোলো কর্মসূচিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা বিজ্ঞানীদের একজন মিসরের ফারুক এল-বাজ (জন্ম ১৯৩৮)। চাঁদে নভোচারীদের অবতরণের উপযুক্ত স্থান নির্ধারণ এবং চন্দ্রপৃষ্ঠের ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য বুঝতে এই ভূতত্ত্ববিদ ও মহাকাশ গবেষক গুরুত্বপূর্ণ কাজ করেন।
মতামত দিন