দুর্বল হয়েছে ‘আকভান’, তবু স্বস্তি নেই বাংলায়! কলকাতা-সহ কোন কোন জেলায় ভারী বৃষ্টি?

কলকাতা: ঘূর্ণিঝড়ের প্রভাবেই আচমকা বদলে গিয়েছে বাংলার আবহাওয়ার ছবি। নভেম্বরের শেষভাগে শীতের আমেজ পাওয়ার বদলে আপাতত বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার মুখে পড়েছে দক্ষিণবঙ্গ। এর নেপথ্যে রয়েছে বঙ্গোপসাগরে তৈরি

কলকাতা: ঘূর্ণিঝড়ের প্রভাবেই আচমকা বদলে গিয়েছে বাংলার আবহাওয়ার ছবি। নভেম্বরের শেষভাগে শীতের আমেজ পাওয়ার বদলে আপাতত বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার মুখে পড়েছে দক্ষিণবঙ্গ। এর নেপথ্যে রয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ‘আকভান’। যদিও উপকূলের কাছাকাছি পৌঁছনোর আগেই ঝড়টির শক্তি কিছুটা কমেছে। অতি প্রবল ঘূর্ণিঝড়ের পর্যায় থেকে নেমে এখন প্রবল ঘূর্ণিঝড় হিসেবে এগোচ্ছে সেটি। কিন্তু তাতে বাংলার আবহাওয়ায় বিপদের সম্ভাবনা কমছে না। আবহাওয়া দপ্তরের হিসাব অনুযায়ী, শুক্রবার দুপুর নাগাদ উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশার মধ্যবর্তী উপকূলীয় অঞ্চলে পৌঁছতে পারে ঘূর্ণিঝড়টি। তখন তার গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটারের মধ্যে থাকার সম্ভাবনা। ঝড়ের দাপটে সর্বোচ্চ ১১০ কিলোমিটার গতিতেও হাওয়া বইতে পারে। কলকাতায় আরও দু’দিন দুর্ভোগ?

শহরের আকাশ বৃহস্পতিবার সকাল থেকেই মেঘে ঢাকা। সঙ্গে রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি ও দমকা হাওয়ার দাপট। আলিপুরের পূর্বাভাস বলছে, এই পরিস্থিতি দ্রুত কাটার সম্ভাবনা নেই। শুক্রবার ও শনিবারও কলকাতায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে। তার সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার হতে পারে। আবহাওয়ার এই পরিবর্তনের ছাপ পড়েছে তাপমাত্রাতেও। বৃহস্পতিবার কলকাতায় দিনের সর্বোচ্চ পারদ ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় ২.৬ ডিগ্রি কম। রাতের সর্বনিম্ন তাপমাত্রা অবশ্য ২২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৩ ডিগ্রি বেশি।

উপকূল থেকে কলকাতা, কোন জেলাগুলিতে সতর্কতা? দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দাপট বাড়তে পারে। বিশেষ করে দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে আবহাওয়ার প্রতিকূল পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। কলকাতা, হাওড়া ও হুগলিতেও বৃষ্টির প্রভাব পড়বে। এই জেলাগুলিতে বজ্রপাতের আশঙ্কার পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। সমুদ্রের কাছাকাছি এলাকায় ঝুঁকি তুলনায় বেশি। উপকূলবর্তী অঞ্চলে ঘণ্টায় ৪৫ কিলোমিটার পর্যন্ত বেগে হাওয়া বইতে পারে। সেই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি রয়েছে। শুক্রবার ও শনিবারও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে দুর্যোগের পরিস্থিতি বজায় থাকার পূর্বাভাস। বাঁকুড়ার পাশাপাশি দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া ও হুগলিতে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাত হতে পারে।

তবে সপ্তাহের শেষভাগ পেরিয়ে আগামী সপ্তাহে আবহাওয়ার পরিস্থিতি বদলানোর ইঙ্গিত মিলেছে। উত্তরবঙ্গেও কি বদলাবে আবহাওয়া? ঘূর্ণিঝড়ের প্রভাব উত্তরবঙ্গেও অনুভূত হতে পারে। তবে সেখানে আপাতত ভারী বৃষ্টির আশঙ্কা নেই। মালদা ও দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতেও আকাশের পরিস্থিতি বদলানোর পাশাপাশি ঘণ্টায় ২৫-৩০ কিলোমিটার গতিতে দমকা হাওয়া বইতে পারে। আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। শম্ভু-রাজপুরা রেললাইন বিস্ফোরণ! আমেরিকা ফেরত সুরিন্দরকে গ্রেফতার করল NIA চিন্ময়কৃষ্ণের জেলবদল, সঙ্গে গেলেন না সাত্ত্বিক খাবার রান্নার সহকারী!

তথ্যসূত্র ও ঋণস্বীকার: কলকাতা ২৪x৭ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗