Bigg Boss Bangla: ‘মেরে ফেলে দেব, পুঁতে রেখে দেব’, রাজবীরের ঠিক কোন কথায় রেগে আগুন হয়ে গেলেন সৃজলা

ফাইনালে যত এগিয়ে আসছে, ততই যেন পারদ চড়ছে বিগ বস বাংলা (Bigg Boss Bangla)-র ঘরে। এতদিন টুকটাক খুনসুটি আর কথা কাটাকাটি চলছিল, কিন্তু এবার সব সীমা ছাড়িয়ে গেল। জীতু কমল (Jeetu Kamal) আর সৃজলা গুহ (Sr

ফাইনালে যত এগিয়ে আসছে, ততই যেন পারদ চড়ছে বিগ বস বাংলা (Bigg Boss Bangla)-র ঘরে। এতদিন টুকটাক খুনসুটি আর কথা কাটাকাটি চলছিল, কিন্তু এবার সব সীমা ছাড়িয়ে গেল। জীতু কমল (Jeetu Kamal) আর সৃজলা গুহ (Srijla Guha)-কে নিয়ে রাজবীর দে-র একটা মন্তব্যকে ঘিরে রীতিমতো তুলকালাম কাণ্ড ঘটে গেল ঘরে। ঝামেলার শুরুটা কোথা থেকে? ঘটনার সূত্রপাত রাজবীরের একটা কথা নিয়ে। সম্প্রতি জীতু আর সৃজলাকে জড়িয়ে বেশ খারাপ ইঙ্গিত দিয়ে একটা মন্তব্য করেন তিনি। সেই কথা চাপা থাকেনি।

নিরঞ্জন মণ্ডল গিয়ে সবটা বলে দেন সৃজলাকে। নিরঞ্জনের মুখ থেকে পুরো কথাটা শোনার আগেই আঁচ পেয়ে গিয়েছিলেন সৃজলা। তখনই রাজবীরকে সাবধান করে দিয়ে বলে বসেন, “মেরে ফেলে দেব, পুঁতে রেখে দেব।” এরপর যখন পুরো কথাটা কানে এল, তখন আর নিজেকে সামলাতে পারেননি অভিনেত্রী। সোজা গিয়ে চড়াও হন রাজবীরের ওপর। কথার মাঝেই টেনে আনেন নন্দিনীর সঙ্গে রাজবীরের সম্পর্কের প্রসঙ্গ। সৃজলার সাফ কথা, নন্দিনীর সঙ্গে রাজবীর যা করেছেন বা থেকেছেন, সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তার মানে এই নয় যে সবাইকে নিজের মতো নিচ ভাবতে হবে।

একটা মেয়ের চরিত্র নিয়ে প্রশ্ন তুলতে তাঁর একটুও লজ্জা করল না? রাজবীরের মানসিকতাকে ‘নোংরা’ বলে কটাক্ষ করে সৃজলা জানিয়ে দেন, রাজবীরের আসল মতলব এখন সবার জানা হয়ে গিয়েছে। জীতুকেও ছাড়লেন না সৃজলা! রাগের মাথায় শুধু রাজবীর নন, সৃজলার নিশানায় পড়লেন জীতু কমলও। জীতুকে উদ্দেশ্য করে ব্যঙ্গের সুরে তিনি বলেন, “ভাই বানাও, আরও ভাই বানাও।” এই ঘটনার পর ঘরের পরিবেশ বেশ থমথমে হয়ে যায়। পুরো বিষয়টা নিয়ে জিতু নিজেও বেশ বিরক্ত হন। তিনি সরাসরি বিগ বসের সঙ্গে কথা বলার অনুরোধ জানান এবং পরে বিগ বসের সঙ্গে কথাও বলেন।

ঝগড়া আর মান-অভিমানের মাঝেই কিন্তু এই সপ্তাহটা প্রতিযোগীদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ, এই সপ্তাহেই মিলবে ‘টিকিট টু ফিনালে’। অর্থাৎ, চলতি সিজনের প্রথম ফাইনালিস্টের নাম সামনে আসতে চলেছে। তবে সেই দৌড় থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছেন রণিতা দাস এবং তনুশ্রী রায় দাস। এই সপ্তাহে তাঁরা দু’জনেই নমিনেটেড।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: টিভি৯ বাংলা ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗