নবান্নের মাছের মেলা
হেমন্তের শিশিরভেজা স্নিগ্ধ সকালে উৎসবমুখর আয়োজনে বগুড়ায় জমে উঠেছিল নবান্ন উৎসবের শত বছরের ঐতিহ্যবাহী মেলা। বগুড়ার শিবগঞ্জ উপজেলার করতোয়া নদীতীরবর্তী উথলী হাটে বসা দিনব্যাপী এই মেলার প্রধান আকর্ষণ ছিল নানা পদের মাছের সমাহার। কাকডাকা ভোর থেকেই ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে জমজমাট হয়ে ওঠে এই মেলা।
প্রতিবছর অগ্রহায়ণের প্রথম দিনে এই হাটে বসে মাছের মেলা। আশপাশের ১০ থেকে ১৫টি গ্রামের মানুষ আসেন মেলায়। মেলা ঘিরে উৎসব লেগে যায় পুরো এলাকায়।
মেলা থেকে মাছ কিনে মেয়েজামাইসহ স্বজনদের আপ্যায়ন করে থাকেন স্থানীয় লোকজন। মোকামতলা-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক থেকে নেমে পিচঢালা পথ পার হলেই মানুষের ভিড়ে পা ফেলা দায়। অর্ধশতাধিক দোকানে মাছের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলী গ্রামে সোমবারের মাছের মেলা নিয়ে ছবির গল্প।বগুড়ার শিবগঞ্জ উপজেলার করতোয়া নদীতীরবর্তী উথলী হাটে বসে দিনব্যাপী নানা ধরনের মাছের মেলারুই মাছ দেখিয়ে ক্রেতা আকর্ষণের চেষ্টায় এক বিক্রেতাপ্রায় ১৫ কেজি ওজনের বিগহেড মাছ। বিক্রেতা দাম চেয়েছেন প্রতি কেজি সাড়ে ৫০০ টাকাবাবার কাঁধে উঠে মেলায় আসছে এক শিশুসামুদ্রিক কাকিলা মাছ দেখিয়ে ক্রেতা আকর্ষণের চেষ্টায় বিক্রেতাকাতলা মাছ দেখিয়ে ক্রেতা আকর্ষণের চেষ্টায় এক বিক্রেতাকেনা মাছের ওজন ঠিক আছে কি না, দেখে নিচ্ছেন একজনমেলাজুড়েই মাছের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারামেলাজুড়ে মাছ আর মাছভোর থেকে ব্যাপক ক্রেতাসমাগম ঘটে নবান্নের মাছের মেলায়
মতামত দিন