থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের তাণ্ডবে জেলাজুড়ে ফের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কাশিয়ানীতে পুলিশ সদস্যকে কুপিয়ে আহত করা হয়েছে। একই সঙ্গে গোপালগঞ্জ-২ আসনের সংস

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের তাণ্ডবে জেলাজুড়ে ফের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কাশিয়ানীতে পুলিশ সদস্যকে কুপিয়ে আহত করা হয়েছে। একই সঙ্গে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কে এম বাবরের অফিস ভাঙচুর করে আগুন দেওয়া হয়েছে। পাশাপাশি লকডাউন কর্মসূচি ঘিরে গতকাল বুধবার দিনভর জেলার বিভিন্ন এলাকায় উত্তেজনা বিরাজ করে। আহত পুলিশ সদস্যের নাম আবু আলম। তিনি বরগুনা পুলিশ লাইনস থেকে কাশিয়ানীতে দায়িত্ব পালন করতে আসেন।

গতকাল বেলা ১১টার দিকে তাকে কাশিয়ানীর পাইলট স্কুলের সামনে কুপিয়ে জখম করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। টুঙ্গিপাড়ায় আওয়ামী তাণ্ডব চলছেই। নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে আটকের পর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন। মঙ্গলবার সন্ধ্যার পর মাইকিং করে লোকজন জড়ো করা হয়। একপর্যায়ে বিক্ষুব্ধরা থানার সামনে থাকা গাড়িতে আগুন দেন এবং থানা ও পুলিশ ব্যারাকে হামলা চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

পরে হামলাকারীরা থানায় ঢুকে ভাঙচুর চালায়। পুলিশের অভিযোগ, দেশীয় অস্ত্র নিয়ে হামলাকারীরা থানায় প্রবেশ করে পুলিশের চারটি গাড়িতে আগুন দেয়। এ সময় থানা ও ব্যারাকেও অগ্নিসংযোগ করা হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকায়। রাস্তায় রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করা হয়। এরপর আওয়ামী লীগ নেতাকর্মীরা গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িসহ তার স্বজনদের ১০ থেকে ১৫টি বাড়িতে আগুন দেয়।

এতে আসবাবপত্রসহ ঘরের মালামাল পুড়ে যায়। স্থানীয়রা জানান, রাস্তায় ব্যারিকেড থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি অনেক এলাকায় পৌঁছাতে পারেনি। টুঙ্গিপাড়ার নিলফা এলাকায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করা হয়। যৌথ বাহিনীর সদস্যরা গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়া যাওয়ার পথে বাধার মুখে পড়েন। সেখানে সংঘর্ষের একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর ছয়টি গাড়িতে আগুন দেওয়া হয়।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗