Suvendu on Book Stall: ‘দম থাকলে কাস্তে-হাতুড়ি-তারা ছেড়ে বই চিহ্নে ভোটে লড়ুন’,বামেদের কটাক্ষ শুভেন্দুর
কলকাতা: সেই দুর্গাপুজো (Durga puja 2026) থেকে শুরু হয়েছে বই নিয়ে অশান্তি। তারপর থেকে চলছে এখন অবধি। বইয়ের স্টল দেওয়া নিয়ে তপ্ত ছিল কলেজ স্ট্রিট চত্বর। SFI ও ABVP-র মধ্যে বুকস্টল নিয়ে তুমুল অশান্তি। এবার এই নিয়ে বামেদের বিঁধলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
‘বই’ চিহ্নে লড়ুক বামেরা, পরামর্শ দিলেন তিনি। মুখ্যমন্ত্রী কী বলেছেন? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “বইটই না, যাঁরা ভোটে যেতে না, ভোটে হারে তারাই এইসব করছে। এরা মাঠে-ঘাটে কোথাও নেই। একদিকে এরা অবকাশকালীন বেঞ্চে গিয়ে বলছে ভোট আটকাও।
দম থাকলে ওদের নেতাদের বলুন, কাস্তে-হাতুড়ি-তারা ছেড়ে বই চিহ্ন নিয়ে পৌরভোটে লড়ুন। যদি একটা নেতার সিকিউরিটি মানি থাকে তাহলে বলবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে জনগণ নেই।” বিগত সোমবার থেকে তপ্ত হয়ে রয়েছে কলেজস্ট্রিট। বিগত চার বছর ধরে ‘নভেম্বর বিপ্লবের’ জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে পুলিশি অনুমতি নিয়ে বইয়ের স্টল করে SFI। এবারও অন্যথা হয়নি। তবে এবার ABVP-র দাবি, তাদেরও বইয়ের স্টল করার অনুমতি দিতে হবে।
সেই নিয়ে ঝামেলা দুপক্ষের। ABVP-র দাবি, তাদের স্টল ভেঙেছে SFI। অন্যদিকে, বামেদের দাবি, ABVP-র তরফেই প্রথমে ইট-পাটকেল, বাজি ছোড়া হয়। গতকাল বাম চেয়ারম্যান বিমান বসু সেখানে গেলে তাঁকেও গো-ব্যাক স্লোগান দেওয়া হয়।
মতামত দিন