আইএসএলের দ্বিতীয় লেগে কবে ও কাদের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল?

সায়ন সেনগুপ্ত, কলকাতা: বর্তমানে খুব একটা ছন্দে নেই ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব। সিজনের শুরুতে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ জয় করলেও পরবর্তীতে বজায় ছিল না সেই ধারাবাহিকতা। পরাজিত হতে হয়েছিল আইএফএ

সায়ন সেনগুপ্ত, কলকাতা: বর্তমানে খুব একটা ছন্দে নেই ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব। সিজনের শুরুতে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ জয় করলেও পরবর্তীতে বজায় ছিল না সেই ধারাবাহিকতা। পরাজিত হতে হয়েছিল আইএফএ শিল্ড ফাইনাল। সেই ধাক্কা কাটিয়ে এএফসির মঞ্চে নজর কারা ফুটবলের মধ্য দিয়ে গ্রুপ পর্ব শুরু করলেও সেটা বজায় থাকেনি বেশিদিন। শেষ কয়েকটি ম্যাচে পয়েন্ট নষ্ট করার ফলে এএফসি চ্যাম্পিয়নস লিগ টায়ার টুয়ের পরবর্তী রাউন্ডে যাওয়ার স্বপ্ন শেষ লাল-হলুদের। কাজেই নিয়ম রক্ষার বাকি ম্যাচগুলিতে ভালো ফুটবল খেলার পাশাপাশি দেশের প্রথম ডিভিশন লিগে সাফল্য পাওয়ার চ্যালেঞ্জ থাকবে প্রভসুখান সিং গিলদের। এক্ষেত্রে চার্চিল ব্রাদার্সের পাশাপাশি ইন্টার কাশীর মতো ফুটবল দলকে পরাজিত করে আইএসএল শুরু করলেও পরাজিত হতে হয় তৃতীয় ম্যাচে। আটকে যেতে হয়েছিল ক্লিফোর্ড মিরান্ডার চেন্নাইয়িন এফসির কাছে।

যেটা নিঃসন্দেহে বড়সড় ধাক্কা ছিল সমর্থকদের। এবার নিজেদের ভুল ত্রুটি শুধরে নিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াই। গতকাল প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় লেগের ম্যাচ সূচি। সেই অনুযায়ী আগামী ২৪শে জানুয়ারি চেন্নাইয়িন এফসির ম্যাচ দিয়ে ইস্টবেঙ্গল শুরু করবে দ্বিতীয় লেগ। তারপর ৩০শে জানুয়ারি যুবভারতীতেই দল খেলবে বেঙ্গালুরু এফসির বিপক্ষে। তৃতীয় ম্যাচ ৫ই ফেব্রুয়ারি। প্রতিপক্ষ পাঞ্জাব এফসি। তারপর ৯ই ফেব্রুয়ারি দিল্লিতে খেলতে হবে স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে।

১৮ই ফেব্রুয়ারি ফের ঘরের মাঠে ম্যাচ। প্রতিপক্ষ ইন্টার কাশী। ২৮শে ফেব্রুয়ারি দ্বিতীয় লেগের ডার্বি। এটি মোহনবাগানের হোম ম্যাচ‌। এরপর মার্চের ৭ তারিখ দল খেলবে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে। দিন চারেক পর লড়াই করতে হবে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে। সপ্তাহ খানেকের ব্যবধানে দল উড়ে যাবে ওডিশা। প্রতিপক্ষ ওডিশা এফসি।

দীর্ঘ বিরতির পর এপ্রিলে ফের মাঠে নামবে দল। অ্যাওয়ে ম্যাচে প্রতিপক্ষ এফসি গোয়া। ১০ই এপ্রিল পাহাড়ে খেলতে হবে নর্থইস্ট ইউনাইটেড বিরুদ্ধে। এছাড়াও বাকি রয়েছে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে তাদের একটি হোম ম্যাচ। Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.

তথ্যসূত্র ও ঋণস্বীকার: কলকাতা ২৪x৭ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗