‘সব জায়গার মতো এখানেও ব্যবস্থা নেওয়া হবে’, কাশীপুর ‘গণধর্ষণ’ কাণ্ডে হুঁশিয়ারি সাংসদ জ্যোতির্ময়ের

যেরকম ব্যবস্থা সব জায়গায় নেওয়া হচ্ছে। এখানেও ব্যবস্থা নেওয়া হবে। পুরুলিয়ার কাশীপুরে আদিবাসী কিশোরীর গণধর্ষণ কাণ্ডে একথা বলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তাহলে কি এখানেও ‘জমার পর

যেরকম ব্যবস্থা সব জায়গায় নেওয়া হচ্ছে। এখানেও ব্যবস্থা নেওয়া হবে। পুরুলিয়ার কাশীপুরে আদিবাসী কিশোরীর গণধর্ষণ কাণ্ডে একথা বলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তাহলে কি এখানেও ‘জমার পর অভিযুক্তদের খরচ’ করা হবে? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সমাজমাধ্যমে। পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, “আইন আইনের পথে চলবে। এবং যেরকম ব্যবস্থা সব জায়গায় নেওয়া হচ্ছে।

এখানেও ব্যবস্থা নেওয়া হবে।” তবে ৬ অভিযুক্তর মধ্যে দু’জন নাবালক বলে আদালতে তথ্য প্রমাণ দাখিল করেছিলেন অভিযুক্ত পক্ষের আইনজীবী। যার ফলে ৪ জনকে পুলিশ হেফাজতে পাঠানো হয় এবং বাকি দু’জনকে জেল হেফাজতে রাখা হয়েছে। পাশাপশি রঘুনাথপুর মহকুমা আদালতের ম্যাজিস্ট্রেট কাশীপুর থানার পুলিশকে ওই দু’জনের বয়সের প্রমাণপত্র যাচাই করে ২ থেকে ৩ দিনের মধ্যে আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই কাজ শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলিশি হেফাজতে থাকা কিশোরীর প্রেমিক সুদীপ মাণ্ডি ওরফে সাগুন, রাজেশ মাণ্ডি, সুশান্ত মাণ্ডি এবং বিনন্দ সোরেন ওরফে গেড়াকে বুধবার কড়া পুলিশ পাহারায় পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ওই চারজনের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়। পুরুলিয়ার কাশীপুরের মাজরামুড়া গ্রামে এখানেই বসেছিল যাত্রার আসর।

ছবি: অমিতলাল সিং দেও। রবিবার রাতে মাজরামুড়া গ্রামে ওই কিশোরীকে যাত্রা দেখতে ডেকে নিয়ে যায় তার প্রেমিক সুদীপ। তারপর যাত্রার আসর থেকে ওই কিশোরীকে নির্জন জায়গায় নিয়ে যায়। এই ঘটনাপ্রবাহ ও প্রেমিকের বন্ধুদের সঙ্গে গণধর্ষণের অভিযোগের সত্যতা মিলিয়ে দেখতে সুদীপ ও নির্যাতিতা নাবালিকার মোবাইলের ফোনের তথ্য খতিয়ে দেখা হচ্ছে। পাশাপশি সুদীপ ঠিক কাকে ফোন করে বাকি পাঁচজনকে এই অপরাধের জন্য ডেকেছিল সেই সমস্ত বিষয়ও পুঙ্খানুপুঙ্খ খুঁটিয়ে দেখার কাজ চলছে। অন্যদিকে মঙ্গলবার নিজেদের হেফাজতে নেওয়ার পরেই ৪ অভিযুক্তকে কখনও মুখোমুখি। আবার কখনও আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মিলিয়ে দেখা হচ্ছে নির্যাতিতার বয়ানের সঙ্গে অভিযুক্তদের স্বীকারোক্তি। তবে বুধবার রাত পর্যন্ত অভিযুক্তদের ‘ক্রাইম সিন’-এ নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয়নি। অনুমান করা হচ্ছে যে দু’জনের বয়স নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। তথ্য ও প্রমাণের ভিত্তিতে তারা যদি সাবালক প্রমাণিত হয় তাহলে সম্ভবত ৬ জনকে সঙ্গে নিয়েই ঘটনার পুনর্নির্মাণ করা হতে পারে। তবে এক্ষেত্রে যে ৪ জন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। সময়ের অভাবে ফের হয়তো তাদের পুলিশ হেফাজতের আবেদন করা হতে পারে। যদিও এই বিষয় নিয়ে মুখ খুলতে চায়নি কাশীপুর থানার পুলিশ।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: সংবাদ প্রতিদিন ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗