ফরিদপুরে ৩ ভাটা ধ্বংস, ৫ ভাটাকে ৩০ লাখ টাকা জরিমানা

ছবি: আমার দেশপাবনার ফরিদপুরে ছাড়পত্র ও প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় ৭টি ইটভাটায় অভিযান পরিচালনা করেছে

ছবি: আমার দেশপাবনার ফরিদপুরে ছাড়পত্র ও প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় ৭টি ইটভাটায় অভিযান পরিচালনা করেছে

ছবি: আমার দেশপাবনার ফরিদপুরে ছাড়পত্র ও প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় ৭টি ইটভাটায় অভিযান পরিচালনা করেছে। অভিযানে ৩টি ইটভাটা ধ্বংস এবং ৫টি ভাটা মালিককে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল- ইসলাম এই অভিযান পরিচালনা করেন। অভিযানে ভাঙাদহ এলাকার এম জেড এইচ ব্রিকস, সুইচগেট এলাকার এম জেড ব্রিকস এবং নেচড়াপাড়া এলাকার এম জেড আই ব্রিকসের চিমনিসহ বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়া এম আর এ ব্রিকসকে ৮ লাখ, এম এ এস ব্রিকসকে ৭ লাখ টাকা, এন এইচ ব্রিকসকে ৫ লাখ, ডাবল এইচ ব্রিকসকে ৫ লাখ এবং এম জেড আই ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

এসময় পরিবেশ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের। সহকারী পরিচালক মো. ইউসুফ আলী, পরিদর্শক মো. আব্দুল মমিন উপস্থিত ছিলেন। এ বিষয়ে সহকারী পরিচালক ইউসুফ আলী জানান, ইট প্রস্তুত ও ইটভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ৫ ও ৬ ধারা অনুযায়ী এই জরিমানা করা হয়।

তিনি আরও জানান, পরিবেশ অধিদপ্তরের প্রয়োজনীয় ছাড়পত্র ও অনুমোদন না পাওয়া পর্যন্ত ইটভাটাগুলো চালু না করার নির্দেশ দেওয়া হয়েছে। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

ফরিদপুরে ৩ ভাটা ধ্বংস, ৫ ভাটাকে ৩০ লাখ টাকা জরিমানা—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, অর্থনীতি ও বাণিজ্য অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗