কুমিল্লায় নিষিদ্ধ আ.লীগ নেতাকে নিয়ে যুব দিবসের র‍্যালিতে এমপি ও প্রশাসন

ছবি: আমার দেশকার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের এক নেতাকে সঙ্গে নিয়ে জাতীয় যুব দিবসের র‍্যালিতে অংশ নিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া, লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুব্রত বিশ্বাস ...

ছবি: আমার দেশকার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের এক নেতাকে সঙ্গে নিয়ে জাতীয় যুব দিবসের র‍্যালিতে অংশ নিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া, লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুব্রত বিশ্বাস দাস ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহম...

ছবি: আমার দেশকার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের এক নেতাকে সঙ্গে নিয়ে জাতীয় যুব দিবসের র‍্যালিতে অংশ নিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া, লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুব্রত বিশ্বাস দাস ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। র‍্যালিতে আওয়ামী লীগ নেতা আবু তাহের রনির উপস্থিতি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনার ঝড় সৃষ্টি হয়েছে। রোববার বিকেলে লালমাই উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে এ ঘটনা ঘটে।

র‍্যালিতে দেখা যায়, ওসি মিজানুর রহমানের ডান পাশে ছিলেন আওয়ামী লীগ নেতা আবু তাহের রনি। ওসির বাম পাশে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুব্রত বিশ্বাস দাস। ইউএনওর বাম পাশে ছিলেন সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া।

আবু তাহের রনি লালমাই উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক। থানা পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, গত ৯ মার্চ লালমাই থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট একটি হত্যা মামলায় তাঁকে কারাগারে পাঠানো হয়।

সম্প্রতি জামিনে মুক্তি পান তিনি। এ বিষয়ে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, রনি উপজেলা যুব সংগঠনের সভাপতি। তাই তাঁকে আমরা দাওয়াত দিয়েছি।

তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় কারাভোগ করেছেন, বিষয়টি আমার জানা নেই। লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, যুব দিবসের অনুষ্ঠানটি উপজেলা প্রশাসনের। সেখানে উপস্থিত হওয়ার পর সংসদ সদস্য মহোদয় আমাকে ডেকে র‍্যালিতে নিয়ে যান।

তখন আমার ডানে-বামে কে রয়েছেন, সেটি আমার জানা ছিল না। আমি এ থানায় নতুন এসেছি। কার নামে কী মামলা রয়েছে, তা আমার জানা নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুব্রত বিশ্বাস দাস বলেন, রনি একটি এনজিও পরিচালনা করেন। এনজিওর পক্ষ থেকে আমাদের অনুষ্ঠানে এসেছেন। তাঁর অন্য কোনো দলীয় পদ-পদবি রয়েছে কি না, সেটি আমার জানা নেই।

এই বিষয়ে জানতে চাইলে কুমিল্লা -৯ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, সরকারি অনুষ্ঠানে গিয়েছি। কারা কারা আমার সাথে ছিল এতকিছু আমি খেয়াল করিনি। এগুলোতো পুলিশ প্রশাসন দেখবেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

কুমিল্লায় নিষিদ্ধ আ.লীগ নেতাকে নিয়ে যুব দিবসের র‍্যালিতে এমপি ও প্রশাসন—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, রাজনীতি অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗