চট্টগ্রাম নগরীতে পুলিশের পিকআপ ভ্যান চুরি, ৩ ঘন্টা পর উদ্ধার

চট্টগ্রাম আগ্রাবাদ এক্সেস রোড়স্থ জেলা পুলিশ লাইন্সের সামনে থেকে পুলিশের পিকআপ ভ্যান চুরির ঘটনা ঘটেছে ৷ তবে পুলিশের জোর তৎপরতায় সেটিকে ৩ ঘন্টা পর উদ্ধার করতে সক্ষম হয়েছে৷ আজ বুধবার দুপুর পৌনে ৩টা

চট্টগ্রাম আগ্রাবাদ এক্সেস রোড়স্থ জেলা পুলিশ লাইন্সের সামনে থেকে পুলিশের পিকআপ ভ্যান চুরির ঘটনা ঘটেছে ৷ তবে পুলিশের জোর তৎপরতায় সেটিকে ৩ ঘন্টা পর উদ্ধার করতে সক্ষম হয়েছে৷ আজ বুধবার দুপুর পৌনে ৩টার দিকে নগরীর হালিশহর থানার ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনের সামনে এ ঘটনা ঘটেছে। সন্ধ্যা ৬টার দিকে পিকআপ ভ্যানটিকে কর্ণফুলী উপজেলার ফকিন্নীর হাট নামক স্থান থেকে উদ্ধার করেছে পুলিশ৷ জানা গেছে, আগ্রাবাদ এক্সেস রোডে জেলা পুলিশ লাইনের সামনের থানার ‘পিকআপ ভ্যান’ রেখে হোটেলে ভাত খেতে যান পুলিশ সদস্যরা।

ভাত খেয়ে ফিরে এসে তাদের গাড়িটির হদিস পাননি। পরে সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, অজ্ঞাত এক ব্যক্তি পুলিশের পিকআপ ভ্যানটিতে উঠে দ্রুত সেটি চালিয়ে চলে অজ্ঞাত গন্তব্যে চলে গেছেন।

নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ গণমাধ্যমকে বললেন, ‘হালিশহর থানার ব্যবহৃত সিঙ্গেল কেবিনের একটি পুরনো পিকআপ ভ্যান চুরির ঘটনা ঘটেছে। থানার টহল টিমের পুলিশ সদস্যরা সেটি নিয়ে টহলে বের হয়েছিল।

দুপুরের সময় তারা পিকআপ ভ্যানটি জেলা পুলিশ লাইনের সামনে পার্কিং করে রেখে সামনের রেস্টুরেন্টে ভাত খেতে গিয়েছিল। পরে ভাত খেয়ে এসে দেখে গাড়িটি সেখানে নেই।" তবে পুলিশের তৎপরতা ও অভিযানের মুখে সন্ধ্যা ৬টায় দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ফকিন্নীর হাট নামক স্থান থেকে গাড়িটি উদ্ধার করেছে বলে বিডি২৪লাইভকে নিশ্চিত করেছেন নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: বিডি২৪লাইভ বাংলা ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗