সালথায় গ্রামীণ ব্যাংকে আগুন, কর্মচারীদের তৎপরতায় রক্ষা

ফরিদপুরের সালথায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দূর্বৃত্তদের বিরুদ্ধে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সালথা সদর শাখার ভবনে এই ঘটনা ঘটে। তবে ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও

ফরিদপুরের সালথায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দূর্বৃত্তদের বিরুদ্ধে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সালথা সদর শাখার ভবনে এই ঘটনা ঘটে। তবে ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও কর্মীদের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে প্রতিষ্ঠানটি। পুলিশ ও গ্রামীণব্যাংক সূত্রে জানা যায়, সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে অবস্থিত ব্যাংকটির শাখা ভবনে রাতে দুর্বৃত্তরা মশালে কেরোসিন ব্যবহার করে আগুন ধরিয়ে দেয়। দুর্বৃত্তরা আবাসিকের গেটের সামনে আগুন দিয়ে পালিয়ে যায়।

পরে ভবনের নিচতলা থেকে ধোঁয়া বের হতে দেখে শাখা ব্যবস্থাপক রাজীব হোসেন ও তাঁর সহকর্মীরা দ্রুত নিচে নেমে আসেন। এরপর মোটরের পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন তাঁরা। এতে ব্যাংকের বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। গ্রামীণ ব্যাংক সালথা শাখার ব্যবস্থাপক রাজীব হোসেন বলেন, ‘রাতে আমি নিজের কক্ষে শুয়ে ছিলাম। এ সময় জানালা দিয়ে নিচ থেকে ধোঁয়া আসতে দেখি।

তাৎক্ষণিক নিচে নেমে দেখি আগুন জ্বলছে। পরে সহকর্মীদের নিয়ে মোটরের পানি দিয়ে আগুন নেভাতে সক্ষম হই। আবাসিকে আমি এবং সেকেন্ড অফিসারের পরিবারসহ থাকি। এই ঘটনায় বাচ্চাসহ আমরা আতঙ্কে আছি। তিনি আরও বলেন, ঘটনার পর সকালে বিষয়টি সালথা থানা-পুলিশকে জানাই।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আমরা একটি অভিযোগ দায়ের করেছি। সালথা থানার ওসি বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗