কাফরুলে আন্দোলনের সময় পুলিশের রাবার বুলেটে নারী শ্রমিক আহত

ঢাকা: রাজধানীর কাফরুলে পোশাক শ্রমিকদের আন্দোলনে পুলিশের রাবার বুলেটে এক নারী শ্রমিক আহত হয়েছেন। আহতের নাম হাওয়া বেগম (২৭)। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বুধবার (১৮ নভেম্ব

ঢাকা: রাজধানীর কাফরুলে পোশাক শ্রমিকদের আন্দোলনে পুলিশের রাবার বুলেটে এক নারী শ্রমিক আহত হয়েছেন। আহতের নাম হাওয়া বেগম (২৭)। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে কাফরুল প্রিন্স বাজারের সামনের রাস্তায় এই ঘটনা ঘটে। আহত হাওয়া বেগম জানান, তিনি মিরপুর ১৩ নম্বর সেকশনে একটি গার্মেন্টসে অপারেটর হিসেবে চাকরি করেন।

থাকেন ওই এলাকাতেই। সকাল ৮টার দিকে তারা ডিউটিতে যান। তবে কেউ কাজে যোগ না দিয়ে কিছুক্ষণ পর চলমান পোশাক শ্রমিকদের আন্দোলনে যোগ দিতে রাস্তায় বের হতে শুরু করে। তখন স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা শ্রমিকদের মারধর শুরু করে। এক পর্যায়ে শ্রমিকরা একত্রিত হয়ে তাদেরকে ধাওয়া দেন।

এরপর পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে গুলি ছোড়ে। তিনি আরও জানান, একটি গুলি এসে তার ডান হাতে বিদ্ধ হয়। তখন সহকর্মীরা তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো.

হাবিবুর রহমান জানান, পোশাক শ্রমিক হাওয়ার হাতে একটি রাবার বুলেট লেগেছে। অস্ত্রোপচারের মাধ্যমে সেটি বের করা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে তার অবস্থা গুরুতর নয়।The post কাফরুলে আন্দোলনের সময় পুলিশের রাবার বুলেটে নারী শ্রমিক আহত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

তথ্যসূত্র ও ঋণস্বীকার: সারাবাংলা.নেট ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗