‘শার্ট খুলে নিজেকে ত্রাতা ভাবেন! আমার কেরিয়ার শেষ…’, সলমনকে খোলা চ্যালেঞ্জ সোনা মহাপাত্রর

সোনা মহাপাত্র। বলিউডে দু’দশকের কেরিয়ার। এযাবৎকাল সুরেলা কণ্ঠের জন্য যেমন প্রশংসিত হয়েছেন, তেমনই চাঁচাছোলা মন্তব্যের জন্য একাধিকবার বিতর্কের শিরোনামেও নাম লিখিয়েছেন। বছর দশেক আগে সলমন খানের ‘দাবাং

সোনা মহাপাত্র। বলিউডে দু’দশকের কেরিয়ার। এযাবৎকাল সুরেলা কণ্ঠের জন্য যেমন প্রশংসিত হয়েছেন, তেমনই চাঁচাছোলা মন্তব্যের জন্য একাধিকবার বিতর্কের শিরোনামেও নাম লিখিয়েছেন। বছর দশেক আগে সলমন খানের ‘দাবাং’ ব্যক্তিত্ব নিয়ে মন্তব্য করে মারাত্মক কটাক্ষের শিকার হতে হয়েছিল সোনাকে। তারপর থেকেই বলিউডের প্লেব্যাক দুনিয়ায় যেন গায়িকা কিছুটা ‘ব্যাকফুটে’ই। এবার ‘গায়ক’ সলমনের ‘তেরি সেক্সি বিউটি’ গান শুনে মেজাজ হারালেন সোনা মহাপাত্র। শুধু তাই নয়, ভাইজানকে কটাক্ষ করায় যাঁরা তাঁর কেরিয়ার ধুলোয় মেশার ভবিষ্যদ্বাণী করেছিলেন, সেসব নিন্দুকদেরও সমবেদনা জানিয়েছেন গায়িকা। সলমনের বক্স অফিসের মন্দা বাজার নিয়েও কটাক্ষ করেছেন সোনা মহাপাত্র।

তাঁর মন্তব্য, “গত ১০ বছরের দিকে তাকিয়ে আমি ঠিক নিশ্চিত নই যে, কার কেরিয়ারের জন্য এত সহানুভূতির প্রয়োজন রয়েছে।…” নভেম্বর মাসের গোড়ায় ‘মাতৃভূমি’র নতুন গান ‘তেরি সেক্সি বিউটি’ প্রকাশ্যে এনেছিলেন সলমন খান। তবে ‘নায়ক’ সলমনকে ‘গায়ক’ অবতারে দেখে যত না ভক্তদের প্রশংসা, তার থেকেও বেশি গানের কথা নিয়ে কটাক্ষ, সমালোচনার শিকার হতে হচ্ছে সলমনকে। সুরে সুরে ভাইজানকে বলতে শোনা গিয়েছে, ‘দু-পেগ শেষ, আমার ‘সেক্সি বিউটি’কে নিয়ে উড়ান দিলাম, জানি না কোথায় গিয়ে নামব!’ আর এহেন গানের লিরিকস-এই ট্রোল-মিমের বন্দুকবাজদের গেরোয় বলিউড সুপারস্টার। এবার সলমনকে চরম কটাক্ষ গায়িকা সোনা মহাপাত্রর। নিজের সঙ্গীত কেরিয়ারের ২০ বছর পূর্তিতে ইনস্টাগ্রামে এক ভিডিওবার্তা বাগ করেছেন তিনি। সেখানেই ভাইজানের সঙ্গে একদশকের অতীত ঝামেলা প্রসঙ্গ উত্থাপন করে চরম আক্রমণ শানিয়েছেন গায়িকা। সোনা মহাপাত্র সোনা জানান, সম্প্রতি ইনস্টাগ্রামের অ্যালগরিদমের সুবাদে তাঁর চোখে পড়ে সলমন খানের ‘তেরি সেক্সি বিউটি’ গানটি। আর সেই গান শুনেই ব্যাঙ্গাত্মক ভঙ্গিতে জবাব ছুড়েছেন তিনি।

গায়িকার মন্তব্য, “আমাদের সুপারস্টার গাইছেন, দু’পেগ খেয়ে কীভাবে উড়োজাহাজ হয়ে যাওয়া যায়! আর হঠাৎই আমার সেই সমবেদনাগুলোর কথা মনে পড়ে গেল! এই সেই শৈল্পিক জগৎ যা আমি হারিয়ে ফেলেছি, তাই না? এখানে আরও ১০টা গান গাইলে বোধহয় আমার জীবন সার্থক হত।” এখানেই থামেননি তিনি। সলমনের বক্স অফিসের মন্দা বাজার নিয়েও কটাক্ষ করেছেন সোনা মহাপাত্র। তাঁর মন্তব্য, “গত ১০ বছরের দিকে তাকিয়ে আমি ঠিক নিশ্চিত নই যে, কার কেরিয়ারের জন্য এত সহানুভূতির প্রয়োজন রয়েছে। আমি জানি না কেন লোকেরা ক্ষমতার কাছাকাছি থাকাকে সাফল্য বলে ভুল করে, যেন নিজের সাম্রাজ্য গড়ার চেয়ে অন্যের রাজ্যে প্রবেশ করাটাই বড়। তাই যারা আমার ধুকতে থাকা বলিউড কেরিয়ার নিয়ে শোক করছেন, আমার জন্য চিন্তা করবেন না, আমি আমার জীবন উপভোগ করতে ব্যস্ত ছিলাম।” “শার্ট খুলে নিজেকে ‘ত্রাতা’ হিসেবে জাহির করার যে প্রবণতা আপনার মধ্যে আছে— যা দিয়ে আপনি হয়তো নিজের ‘সেভিয়ার কমপ্লেক্স’ বা ত্রাণকর্তা সাজার মানসিকতাকে তৃপ্ত করেন— তাতে আমি মোটেও প্রভাবিত হচ্ছি না।” ‘মাতৃভূমি’তে গান গেয়ে কটাক্ষের শিকার সলমন খান।

অতীত প্রসঙ্গ মনে করিয়ে সোনা এও বলেন যে, “দশ বছর আগে, আমি সুপারস্টার সালমান খানের বিরুদ্ধে কথা বলেছিলাম, ব্যস, তারপর আমাকে গণধর্ষণের হুমকি, অশ্লীল বিকৃত ছবি, সীমাহীন ট্রোলিং, আমার পরিবার আর মায়ের প্রতিও নোংরা গালিগালাজ, হুমকি সহ্য করতে হয়েছে। আমাকে পুলিশের কাছে অভিযোগ করতে হয়েছিল।” সেসময়ে সোনা বলেছিলেন, “শার্ট খুলে নিজেকে ‘ত্রাতা’ হিসেবে জাহির করার যে প্রবণতা আপনার মধ্যে আছে— যা দিয়ে আপনি হয়তো নিজের ‘সেভিয়ার কমপ্লেক্স’ বা ত্রাণকর্তা সাজার মানসিকতাকে তৃপ্ত করেন— তাতে আমি মোটেও প্রভাবিত হচ্ছি না।” ভিডিওর শেষে গায়িকা এও স্পষ্ট করে দেন যে, “হয়তো ভবিষ্যতেও এমন অনেক কথা বলব, যা বলা উচিত নয় বলে অনেকে মনে করেন। কারণ কিছু অভ্যাস আঁকড়ে রাখার মতোই!” এহেন বিস্ফোরক ভিডিওর সঙ্গে কড়া ক্যাপশনও দিয়েছেন সোনা মহাপাত্র। গায়িকা স্পষ্ট লিখেছেন, “সঙ্গীত কেরিয়ারের ২০ বছর। সলমন খানকে চ্যালেঞ্জ জানানোর ১০ বছর। আর এখন আমাদের সেনাদের আত্মত্যাগ নিয়ে বানানো এক ছবিতে ‘তেরি সেক্সি বিউটি’র মতো গান! বলিউড, তোমরা সত্যিই অদ্ভুত সব রসিকতা করো। যারা আমার কেরিয়ার শেষ হয়ে যাওয়ায় শোক প্রকাশ করেছিলে, তোমাদের সমবেদনা নিজেদের কাছেই রাখো, আমার কেরিয়ার এখনও দারুণ চলছে।”

তথ্যসূত্র ও ঋণস্বীকার: সংবাদ প্রতিদিন ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗