Gold Price Drop: রাতারাতি ১০ গ্রামে সোনার দাম কমল ২,৭০০ টাকার বেশি, ৫ হাজারের বেশি কমল রুপোর বার!

কলকাতা: হু হু করে দাম কমছে সোনার। গত ২ মাসে এই মূল্যবান ধাতুর দাম অনেক কমেছে। কিন্তু গত ১ দিনে খাঁটি সোনার দাম প্রতি ১০ গ্রামে কমল ২ হাজার ৭০০ টাকার বেশি। অন্য দিকে গতকালের তুলনায় আজ প্রতি কেজি র

কলকাতা: হু হু করে দাম কমছে সোনার। গত ২ মাসে এই মূল্যবান ধাতুর দাম অনেক কমেছে। কিন্তু গত ১ দিনে খাঁটি সোনার দাম প্রতি ১০ গ্রামে কমল ২ হাজার ৭০০ টাকার বেশি। অন্য দিকে গতকালের তুলনায় আজ প্রতি কেজি রুপোর দাম কমেছে ৫ হাজার ৪০০ টাকার বেশি। আজ ১৮ নভেম্বর কত হল সোনা বা রুপোর দাম? আরও পড়ুন: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে যাঁরা সাধারণত বিনিয়োগ করে থাকে, বা যাঁরা সোনার ব্যবসা করেন তাঁরাই সাধারণট ২৪ ক্যারেট সোনা বা খাঁটি সোনা কিনে থাকেন। গতকাল সোনার দাম ছিল ১৩ হাজার ৪৫৮ টাকা। আর আজ প্রতি গ্রাম এই সোনার দাম হয়েছে ১৩ হাজার ১৮০ টাকা। এই দাম গতকালের দামের থেকে ২৭৮ টাকা কম।

কমেছে সোনার গয়না তৈরির ২২ ক্যারেট সোনার দামও। প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার দাম আজ কমেছে ২৬৫ টাকা করে। গতকাল ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ছিল ১২ হাজার ৭৮৫ টাকা। আর আজ প্রতি গ্রাম সোনার দাম হয়েছে ১২ হাজার ৫২০ টাকা করে। অন্যদিকে আজ যদি কেউ সোনা বিক্রি করতে চায়, তাহলে আজ সে প্রতি গ্রাম সোনার দাম পাবে ১১ হাজার ৯৯৩ টাকা। এই দাম গতকালের তুলনায় ২৫৩ টাকা কম। একই সঙ্গে আজ দাম কমেছে ১৮ ক্যারেট সোনার। এই সোনার দাম প্রতি গ্রামে কমে গিয়েছে ২১৫ টাকা। আজ ১৮ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম হয়েছে ১০ হাজার ২৮০ টাকা।

একই সঙ্গে দাম কমেছে রুপোরও। গতকাল রুপোর দাম ছিল প্রতি কেজিতে ১ লক্ষ ৭২ হাজার ৯৬৬ টাকা। আর আজ প্রতি কেজিতে দাম কমেছে ৫ হাজার ৪১১ টাকা। আর প্রতি কেজি রুপোর দাম হয়েছে ১ লক্ষ ৬৭ হাজার ৫৫৫ টাকা। তবে আপনাকে মনে রাখতে হবে, এই দামটা শুধুমাত্র সোনা ও রুপোর দাম। আপনি যদি গয়না কিনতে যান তাহলে এর সঙ্গে যুক্ত হবে জিএসটি ও মেকিং চার্জ। এখানে পাওয়া সমস্ত তথ্যই স্বর্ণশিল্প বাঁচাও কমিটি থেকে পাওয়া। সোনা বা রুপোর দাম বেড়ে যাওয়া বা কমে যাওয়া একাধিক বিষয়ের উপর নির্ভর করে। ফলে, কেনার আগে সব বিষয় যথাযথ ভাবে দেখে নিয়ে তারপর সোনা কিনুন।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: এবিপি আনন্দ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗