Winter Recipe: না লাগবে তেল, না বানাতে হবে পুর! কয়েক মিনিটেই বানিয়ে ফেলুন ফুলকো ফুলকো কড়াইশুঁটির রুটি

শীতকাল মানেই তো বাজারে কড়াইশুঁটির ছড়াছড়ি। আর বাঙালির ব্রেকফাস্টে গরম গরম কচুরির হানা! কিন্তু রোজ রোজ একঘেয়ে কচুরি বা পরোটা খেয়ে যদি বোর হয়ে গিয়ে থাকেন, তবে এবার স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন নরম তুলত

শীতকাল মানেই তো বাজারে কড়াইশুঁটির ছড়াছড়ি। আর বাঙালির ব্রেকফাস্টে গরম গরম কচুরির হানা! কিন্তু রোজ রোজ একঘেয়ে কচুরি বা পরোটা খেয়ে যদি বোর হয়ে গিয়ে থাকেন, তবে এবার স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন নরম তুলতুলে কড়াইশুঁটির রুটি।ভাবছেন খুব ঝক্কি? একেবারেই না! এই রুটি বানানো যেমন সহজ, তেমনই স্বাস্থ্যকর।

প্রথমে এক কাপ ফ্রেশ কড়াইশুঁটি সামান্য নুন-জল দিয়ে ৩ থেকে ৫ মিনিট সেদ্ধ করে নিন। চাইলে মাইক্রোওয়েভেও গরম করে নিতে পারেন।সেদ্ধ হয়ে গেলে জলটা ভালো করে ঝরিয়ে মটরশুঁটি একেবারে ঠান্ডা হতে দিন। এরপর হাত দিয়ে বেশ ভালোভাবে চটকে মেখে নিন। আর হাতে সময় কম থাকলে মিক্সারে ঘুরিয়ে একটা মিহি পেস্টও বানিয়ে নিতে পারেন।এবার একটা বড় পাত্রে দেড় কাপ আটার সঙ্গে ওই মটরশুঁটি মাখাটা দিয়ে দিন। স্বাদ বাড়াতে এর মধ্যে দিন আধা চা-চামচ হলুদ গুঁড়ো, দু'চা-চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদমতো নুন আর এক চা-চামচ তেল।

সবটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন।এবার এই মিশ্রণে অল্প অল্প করে হালকা গরম জল দিয়ে একটা নরম ডো বা মণ্ড তৈরি করুন। খেয়াল রাখবেন, মাখাটা যেন খুব বেশি আঠালো না হয়ে যায়। মাখা হয়ে গেলে উপরে সামান্য তেল বুলিয়ে ১৫-২০ মিনিট ঢেকে রাখুন।আটা সুন্দরভাবে সেট হয়ে গেলে তা থেকে লেবুর আকারের বড় বড় লেচি কেটে নিন। এরপর শুকনো আটা ছড়িয়ে বেলন-চাকিতে হালকা হাতে বেলে নিন। ৪-৫ ইঞ্চি ব্যাসের সুন্দর গোল গোল রুটি তৈরি করে ফেলুন।এবার গ্যাসে চাটু বা প্যান গরম করে মাঝারি আঁচে রুটির দু'পাশ বেশ ভালো করে সেঁকে নিন।

রুটির গায়ে যখনই হালকা বাদামি দাগ পড়বে আর তা ফুলে উঠবে, তখনই বুঝবেন আপনার রুটি একদম তৈরি।স্বাদ আরও একটু বাড়াতে গরম রুটির উপর সামান্য ঘি বা মাখন মাখিয়ে নিতে পারেন। শীতের সকালে এই ধোঁয়া-ওঠা কড়াইশুঁটির রুটি আপনার পছন্দের সবজি, ডাল বা রায়তার সঙ্গে পরিবেশন করুন আর চুটিয়ে উপভোগ করুন।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: টিভি৯ বাংলা ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗