চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

চট্টগ্রাম নগরের মুরাদপুরে একটি পুলিশ বক্সে আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ। মঙ্গলবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন কর্মী এসে পুলিশ বক্স

চট্টগ্রাম নগরের মুরাদপুরে একটি পুলিশ বক্সে আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ। মঙ্গলবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন কর্মী এসে পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন।

এতে পুলিশ বক্সের সামনের কিছু অংশ পুড়ে যায়। তবে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলে। পাঁচলাইশ মডেল থানার ওসি মোজাম্মেল হক বলেন, ‘রাতে ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশ বক্সে আগুন দেওয়ার চেষ্টা করেছেন।

এতে বাইরের কাগজজাতীয় কিছু অংশ পুড়ে গেলেও ভেতরের অংশ অক্ষত রয়েছে। ঘটনার ঠিক কিছুক্ষণ আগে আমরা মুরাদপুর থেকে বহদ্দারহাটমুখী টহলে ছিলাম। এর মধ্যেই ওত পেতে থাকা সন্ত্রাসীরা আগুন দেওয়ার চেষ্টা করে।

এ ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।’

তথ্যসূত্র ও ঋণস্বীকার: দৈনিক আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗