‘তুমি একেবারেই বিশ্বাসযোগ্য নয়’, দুর্নিবারকে নিয়ে চরমে সৃজলা-জীতুর বচসা, তারপর…
বিগ বস বাংলায় গত কয়েকদিনে ক্রমশ স্পষ্ট হয়েছে জীতু কামাল ও সৃজলা গুহর রসায়ন। ‘অপরাজিত’ সরাসরি মনের কথা জানিয়েছেন অভিনেত্রীকে। এদিকে সৃজলা ‘হ্যাঁ’ না বললেও তাঁর আচরণেই স্পষ্ট যে জীতুর সঙ্গ তাঁর ভালোই লাগছে। তবে মঙ্গলবারের পর্বে দুর্নিবার সাহাকে কেন্দ্র করে বচসায় জড়ালেন সৃজলা ও জীতু। অভিনেতার দাবি, সৃজলা একেবারেই বিশ্বাসযোগ্য মানুষ নন। তিনি যাদের বিরুদ্ধে কথা বলেন, কিছুক্ষণ পর তাঁদের সঙ্গেই হাসি-মশকরা করেন।
এখানেই শেষ নয়। জীতুকে বলতে শোনা যায়, “আমি আর দুর্নিবার মনে হচ্ছে একই নৌকোয় আছি।” এতেই বোঝা যাচ্ছে, নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেছেন অপরাজিত। তাঁর আশঙ্কা, বেশি সময় সৃজলার সঙ্গ পাবেন না তিনি। বিগ বস বাংলার ঘরে জীতু-সৃজলার গভীর বন্ধুত্ব, ছবি: সংগৃহীত বিষয়টা ঠিক কী? গত কয়েকদিন ধরেই দেখা গিয়েছে, যেখানে জীতু, সেখানেই সৃজলা। মঙ্গলবারের পর্বের শুরুতে জীতুকে বলতে শোনা যায়, “আমার মনে হচ্ছে আমি আর দুর্নিবার একই নৌকোয়।” এরপর দেখা যায়, সৃজলা-জীতু দু’জন দুপ্রান্তে।
একটা সময়ের পর জীতুর কাছে গিয়ে অভিনেত্রী জানতে চান, সমস্যাটা কোথায়। তাতে জীতু সাফ জানান, সৃজলা তাঁকে খেতে না বলায় তাঁর খারাপ লেগেছে। সেই প্রসঙ্গে দু’জনকেই উচ্চস্বরে কথা বলতে দেখা যায়। এরপর জীতু বলেন, “আমার মনে হচ্ছে, আমি তোমার বন্ধুও নই। তোমার বন্ধুত্ব পাওয়ার জন্যও অনেক পরীক্ষা দিতে হয়। আমি এসবের মধ্যে নেই।” একাধিকবার জীতুর মুখে শোনা যায় দুর্নিবার প্রসঙ্গ।
যদিও টাস্কের সময় দুরত্ব মিটিয়ে কাছাকাছি আসেন জীতু-সৃজলা। তবে গত কয়েকদিনে অপরাজিতের আচরণে অনেকেরই দাবি, তিনি প্রবল টক্সিক। তাঁর সঙ্গে কারও পক্ষেই থাকা সম্ভব। সোশাল মিডিয়ায় কেউ কেউ আবার মেনশন করেছেন অভিনেতার প্রাক্তন স্ত্রী নবনীতাকে। লিখছেন, “তোমার বিচ্ছেদের সিদ্ধান্ত একেবারে ঠিক ছিল।” কেউ আবার সৃজলাকে নিশানা করে লিখছেন, “উনি কারও নন, পুরোটায় গেমে সুবিধা পাওয়ার খেলা।”
মতামত দিন