বিশ্ববাজারে কমল তেলের দাম

যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেল ও জ্বালানি তেলের মজুত বাড়ার খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান হামলা এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বিঘ্ন অব্যাহত থা

যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেল ও জ্বালানি তেলের মজুত বাড়ার খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান হামলা এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বিঘ্ন অব্যাহত থাকায় তেলের দরপতনের মাত্রা সীমিত রয়েছে।

যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ৫৬ সেন্ট বা শূন্য দশমিক ৬৫ শতাংশ কমে ৮৫ ডলার ৪৫ সেন্টে দাঁড়িয়েছে। একই সময়ে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১৬ সেন্ট বা শূন্য দশমিক ১৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২ ডলার ৯৮ সেন্টে নেমে এসেছে।

বাজারসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, গত ১৩ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুত ৫২ লাখ ৮০ হাজার ব্যারেল বেড়েছে। মঙ্গলবার আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের (এপিআই) প্রকাশিত তথ্যের ভিত্তিতে এ হিসাব পাওয়া গেছে।

এছাড়া একই সময়ে দেশটিতে পেট্রলের মজুত বেড়েছে ৫১ লাখ ২০ হাজার ব্যারেল। ডিজেলসহ অন্যান্য পাতনজাত জ্বালানির মজুত বেড়েছে ৩ লাখ ৫১ হাজার ব্যারেল।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗