ইসরাইলের ৩ ব্যক্তি ও ৪ সংগঠনের ওপর অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা

অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণ ও সহিংসতায় জড়িত থাকার অভিযোগে তিন ইসরাইলি ব্যক্তি ও চারটি সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এক বিবৃতিতে

অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণ ও সহিংসতায় জড়িত থাকার অভিযোগে তিন ইসরাইলি ব্যক্তি ও চারটি সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এক বিবৃতিতে বলেন, ‘নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তি ও সংগঠনগুলো নতুন বসতি স্থাপনের পরিকল্পনা, সমন্বয় ও প্রতিষ্ঠায় সক্রিয়ভাবে অংশ নিয়েছে।

এ কাজে তারা অর্থ সংগ্রহ, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং সহিংস বসতি স্থাপনকারীদের সহায়তা দিয়েছে।’ নিষেধাজ্ঞার ফলে অস্ট্রেলিয়ার নাগরিক ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো এসব ব্যক্তি ও সংগঠনের সঙ্গে কোনো ধরনের বাণিজ্যিক লেনদেন বা সহযোগিতা করতে পারবে না। পেনি ওং বলেন, ই১ বসতি প্রকল্প এলাকায় সাম্প্রতিক সহিংসতা দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করছে।

এই প্রকল্প বাস্তবায়িত হলে কার্যত ফিলিস্তিনি ভূখণ্ড দুই ভাগে বিভক্ত হয়ে পড়বে। এর আগে, মঙ্গলবার অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি নির্মাণে জড়িত আটটি নির্মাণপ্রতিষ্ঠান এবং গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দেওয়া একটি বসতি স্থাপনকারী গোষ্ঠীর ওপর যুক্তরাজ্য নিষেধাজ্ঞা আরোপ করে।

এর প্রতিক্রিয়ায় ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার প্রতিশ্রুতি দেন, অবৈধ বসতি নির্মাণে জড়িত ইসরাইলি কোম্পানিগুলোকে সুরক্ষা দেবে তার সরকার।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗