রিট খারিজ, প্রথম শ্রেণি ছাড়া বাকি শ্রেণির ভর্তিতে পরীক্ষা পদ্ধতি বহাল
প্রকাশিত : ১৫:৪৫, ১৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৫:৪৭, ১৫ নভেম্বর ২০২৬ ২০২৭ সালে দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে প্রথম শ্রেণী ছাড়া বাকি সব শ্রেণীতে ভর্তিতে পরীক্ষা পদ্ধতি বহাল রইল। রোববার (১৫ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী জাহিদ তালুকদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী। এর ফলে প্রথম শ্রেণিতে ভর্তিতে লটারি পদ্ধতি থাকবে এবং দ্বিতীয় থেকে বাকি শ্রেণিতে পরীক্ষার মাধ্যমে ভর্তিতে যেভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা বহাল ও কার্যকর থাকবে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী। এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ গত ১৬ মার্চ এক স্মারকে সারা দেশে সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণিতে ভর্তিতে লটারির মাধ্যমে ভর্তিপ্রক্রিয়া বাতিলের কথা জানায়। পরে জানানো হয়, দ্বিতীয় শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা নেওয়া হবে। শুধু প্রথম শ্রেণিতে লটারিতে ভর্তি নেওয়া হবে।
সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে গত ৭ অক্টোবর রিট দায়ের করেন মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্নেন্স ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মিনহাজ উদ্দিন আহমেদ। রিটে শিক্ষা মন্ত্রণালয় সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) উপসচিবকে বিবাদী করা হয়। পরে রিটকারীর আইনজীবী জাহিদ তালুকদার জানিয়েছিলেন, ২০২১ শিক্ষাবর্ষে সারা দেশের সরকারি বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির জন্য পরীক্ষা না নিয়ে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নিয়েছিল সরকার। কিন্তু ক্ষমতায় আসার পর বিএনপি সরকার লটারি পদ্ধতি বাতিল করে স্কুলগুলোতে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নেয়।
রিট আবেদনটি হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে গত ১৪ অক্টোবর শুনানির জন্য ওঠে। সেদিন আদালত রিটটি কার্যতালিকা থেকে বাদ দেন। এরপর চলতি মাসে রিটটি হাইকোর্টের নিয়মিত বেঞ্চে উপস্থাপন করা হয়। এর ধারাবাহিকতায় আজ শুনানি হয়। মাদক মামলায় পাপিয়া দম্পতির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১২ জানুয়ারি আবরার হত্যা: বিচারকের প্রতি অনাস্থা আসামী পক্ষের আইনজীবীদের
ডিএমপি’র মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৬২ ছাত্র অধিকার পরিষদের তিন নেতা রিমান্ডে ছাত্রাবাসে গণধর্ষণের ঘটনায় ৮ জনের বিরুদ্ধে চার্জশিট
এমসি কলেজে ধর্ষণ মামলার চার্জশিট আজ চাঞ্চল্যকর সগিরা মোর্শেদ হত্যা মামলার বিচার শুরু রিট খারিজ, প্রথম শ্রেণি ছাড়া বাকি শ্রেণির ভর্তিতে পরীক্ষা পদ্ধতি বহাল
বিমানবন্দরে যাত্রীর পায়ুপথে লুকানো ৪ ‘স্বর্ণের ডিম’ উদ্ধার ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুর শিল্পাঞ্চলে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারীকে কেন্দ্র করে ঝগড়া, ছুরিকাঘাতে গাড়িচালককে হত্যা
ফেব্রুয়ারিতে চালু হচ্ছে এসপিএম, বছরে সাশ্রয় হবে ৮০০ কোটি টাকা চাকরির বাজার অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির বাস থেকে ফেলে চাচা-ভাতিজাকে হত্যা, চালক-হেলপার আটক
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত মধ্যবর্তী নির্বাচনে হার, দল থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাম্প
মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে সৌদিতে গ্রেপ্তারের আগে যে আক্ষেপের কথা লিখেছিলেন নজরুল গাজী নজরুলের বাসায় পাওয়া মরিয়মের শেষ চিঠিতে যা লেখা
ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করলো সরকার বয়ফ্রেন্ডের সঙ্গে কক্সবাজার, কুমিল্লায় ফিরেই প্রাণ হারায় তাজমিন
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, গোপন নথিতে যা জানা গেল বাসায় ডেকে ধর্ষণের পর রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার
শাহজালালে ৮০টি স্বর্ণের বারসহ বিমানের দুই কর্মী আটক স্কুলছাত্রী জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, চাঞ্চল্যকর তথ্য অটোচালক সুমনের সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর
তাহসিফের মৃত্যু: আরও তিনজনের সম্পৃক্ততার তথ্য মোটরসাইকেলের নম্বরপ্লেট সংক্রান্ত বিধিমালা সংশোধন, জটিলতা কাটলো সৌদিতে মৃত্যুদণ্ডের ২ দিন আগে পরিবারের সঙ্গে কথা হয় নজরুলের
সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা নতুন বেতন স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি চাকরিজীবী অপ্রতিম হত্যার দিন তুহিনের গতিবিধি নিয়ে যা জানালেন মা
প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরসঙ্গী হচ্ছেন চার মন্ত্রীসহ ৩৫ জন বঙ্গোপসাগরে নিম্নচাপে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৫ দিন বৃষ্টির আভাস বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক অভিষেক
পুলিশ কর্মকর্তা আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত কড়া নিরাপত্তায় দেশে ফিরলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ ছাত্রদলের বিক্ষোভের মুখে অভিযান, মিলল তিন হাজার বস্তা সার
‘আমার দুধের শিশুকে অপরাধী বানানোর চেষ্টা মেনে নেব না’ রাজধানীর কল্যাণপুরে ককটেল বিস্ফোরণ, যুবদল কর্মী আটক দিবস পালনে নতুন পরিপত্র জারি, বাড়ছে ছুটি
মতামত দিন