হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা

হুথিদের ক্ষেপণাস্ত্র প্রদর্শন। ফাইল ছবিইয়েমেনের পশ্চিমা স্বীকৃত সরকারের সামরিক বাহিনী জানিয়েছে, তারা হুথিদের নিয়ন্ত্রণাধীন একটি অস্ত্রের গুদাম লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে।

হুথিদের ক্ষেপণাস্ত্র প্রদর্শন। ফাইল ছবিইয়েমেনের পশ্চিমা স্বীকৃত সরকারের সামরিক বাহিনী জানিয়েছে, তারা হুথিদের নিয়ন্ত্রণাধীন একটি অস্ত্রের গুদাম লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অবরুদ্ধ শহর তাইজের দক্ষিণে নাজদ কাসিম এলাকায় এ হামলা চালানো হয়। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি হুথিরা। সাম্প্রতিক সময়ে যুদ্ধক্ষেত্রে কিছু সাফল্য অর্জন করলেও সৌদি আরবের সমর্থনপুষ্ট সরকারি বাহিনী ইয়েমেন ও সৌদি ভূখণ্ডে হুথিদের হামলা বন্ধ করতে পারেনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, গত ৮ নভেম্বর পর্যন্ত ইয়েমেনের সংঘাতে হতাহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৭৫৫ জনে। তাদের মধ্যে ২ হাজার ৯৮ জন নিহত এবং ৯ হাজার ৬৫৭ জন আহত হয়েছে। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗