আর্জেন্টিনায় মেসির অভিষেকের দিনক্ষণ চূড়ান্ত

আর্জেন্টিনার মাটিতে আবারও দেখা যাবে লিওনেল মেসিকে। তবে এবার জাতীয় দলের নীল-সাদা জার্সিতে নয়, ইন্টার মিয়ামির গোলাপি পোশাকে। নিজ দেশে প্রথমবারের মতো ক্লাবের হয়ে খেলতে নামার দিনক্ষণও চূড়ান্ত হয়েছে তার। আগামী বছরের ১৯ জানুয়া...

আর্জেন্টিনার মাটিতে আবারও দেখা যাবে লিওনেল মেসিকে। তবে এবার জাতীয় দলের নীল-সাদা জার্সিতে নয়, ইন্টার মিয়ামির গোলাপি পোশাকে। নিজ দেশে প্রথমবারের মতো ক্লাবের হয়ে খেলতে নামার দিনক্ষণও চূড়ান্ত হয়েছে তার। আগামী বছরের ১৯ জানুয়ারি বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে রিভার প্লে...

আর্জেন্টিনার মাটিতে আবারও দেখা যাবে লিওনেল মেসিকে। তবে এবার জাতীয় দলের নীল-সাদা জার্সিতে নয়, ইন্টার মিয়ামির গোলাপি পোশাকে। নিজ দেশে প্রথমবারের মতো ক্লাবের হয়ে খেলতে নামার দিনক্ষণও চূড়ান্ত হয়েছে তার।

আগামী বছরের ১৯ জানুয়ারি বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে রিভার প্লেটের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ইন্টার মিয়ামি। শুক্রবার ম্যাচটির ঘোষণা দিয়েছে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেট। তাদের ঘরের মাঠ মনুমেন্তালেই হবে এই লড়াই।

ম্যাচটি মেসির জন্য বিশেষ এক ফিরে আসাও। গত ৬ অক্টোবর একই মাঠে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলেছিলেন আটবারের ব্যালন ডি’অরজয়ী তারকা। এবার ফিরবেন ক্লাব ফুটবলের খেলোয়াড় হিসেবে।

জাতীয় দলের হয়ে মনুমেন্তালে মেসির স্মৃতি কম নয়। আর্জেন্টিনার জার্সিতে এই মাঠে খেলেছেন ২৯টি ম্যাচ। সর্বশেষ ম্যাচটিই ছিল তার বিদায়।

বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে একটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে আরো দুটি গোল করিয়েছিলেন তিনি। জাতীয় দলের হয়ে ২০৮ ম্যাচে ১২৬ গোল নিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান এই মহাতারকা। রিভার প্লেটের ঘোষণায় মেসির পাশাপাশি ইন্টার মিয়ামির অন্য তারকাদের উপস্থিতির কথাও তুলে ধরা হয়েছে।

দলে রয়েছেন লুইস সুয়ারেজ, রদ্রিগো ডি পল ও ক্যাসেমিরোর মতো পরিচিত মুখ। মেসির ক্যারিয়ারে আর্জেন্টিনার ক্লাবের বিপক্ষে খেলার অভিজ্ঞতা থাকলেও নিজ দেশের কোনো ক্লাবের হয়ে মাঠে নামার সুযোগ হয়নি। তাই ১৯ জানুয়ারির ম্যাচটি হয়ে উঠতে পারে তার ক্যারিয়ারের আরেকটি স্মরণীয় অধ্যায়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

আর্জেন্টিনায় মেসির অভিষেকের দিনক্ষণ চূড়ান্ত—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, খেলাধুলা অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗