সাভারে পোশাকশ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়া

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকাসহ বিভিন্ন দাবিতে ঢাকার সাভার উপজেলার একাধিক এলাকায় পোশাকশ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।আজ মঙ্গলবার সকালে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় এবং আশুলিয়ার খেজুরবাগান ও জামগড়া এলাকায় এসব ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানান, আজ সকালে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা হেমায়েতপুর-কেরানীগঞ্জ সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে পুলিশ ও বিজিবি সদস্যরা তাঁদের সড়ক থেকে সরে যেতে বলেন। এ সময় শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।এদিকে আশুলিয়ার জামগড়া এলাকায় সকাল সাড়ে আটটার দিকে শ্রমিকদের একটি দল সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধাওয়া দিয়ে তাঁদের সরিয়ে দেন। এ ছাড়া খেজুরবাগান এলাকায় সকাল ১০টার দিকে শ্রমিকদের আরেকটি দল সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে বাহিনীর সদস্যরা ধাওয়া দেন। এ সময় কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করা হয়।শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার খবরের সত্যতা নিশ্চিত করে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। সাভার ও আশুলিয়ার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন আছে।

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে ঢাকার সাভার উপজেলার ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে সাভারের ফুলবাড়িয়া এলাকায় এ কর্মসূচি শুরু করেন তাঁরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।

এর আগে আজ সকালে শিল্পাঞ্চলটির একাধিক এলাকায় পোশাকশ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

.

আজ সকালে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় এবং আশুলিয়ার খেজুরবাগান ও জামগড়া এলাকায় এসব ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানান, আজ সকালে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা হেমায়েতপুর-কেরানীগঞ্জ সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে পুলিশ ও বিজিবি সদস্যরা তাঁদের সড়ক থেকে সরে যেতে বলেন। এ সময় শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

.

এদিকে আশুলিয়ার জামগড়া এলাকায় সকাল সাড়ে আটটার দিকে শ্রমিকদের একটি দল সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধাওয়া দিয়ে তাঁদের সরিয়ে দেন। এ ছাড়া খেজুরবাগান এলাকায় সকাল ১০টার দিকে শ্রমিকদের আরেকটি দল সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে বাহিনীর সদস্যরা ধাওয়া দেন। এ সময় কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করা হয়।

.

শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার খবরের সত্যতা নিশ্চিত করে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। সাভার ও আশুলিয়ার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন আছে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: RSS queue #12229 ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗