‘চুপ, কান্না থামা, নাইলে কল্লা ফালাই দিমু’

রাত তখন প্রায় তিনটা। হঠাৎ বাড়ির দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র দল। এরপর তারা ঘরে থাকা নারী, পুরুষ, শিশুসহ ১০ সদস্যকে জিম্মি করে একটি কক্ষে আটকে রাখে।গতকাল বুধবার দিবাগত রাতে ফেনীর দাগনভূঞা উপজেলার ...

রাত তখন প্রায় তিনটা। হঠাৎ বাড়ির দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র দল। এরপর তারা ঘরে থাকা নারী, পুরুষ, শিশুসহ ১০ সদস্যকে জিম্মি করে একটি কক্ষে আটকে রাখে।গতকাল বুধবার দিবাগত রাতে ফেনীর দাগনভূঞা উপজেলার জয়লস্কর ইউনিয়নের উত্তর বারাইগুনী মোল্লাঘাটা বাজারসংলগ্ন এনায়েত উল্লাহর বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাতেরা বাড়ির আটটি কক্ষে তল্লাশি চালিয়ে প্রায় ২৩ ভরি স্বর্ণালংকার, নগদ ৫৫ হাজার টাকা ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে বলে দাবি পরিবারের।.বাড়ির মালিক এনায়েত উল্লাহ বলেন, ডাকাতদের দেখে ভয়ে শিশুরা কান্নাকাটি শুরু করে। এরপর ডাকাতদলের এক সদস্য তাদের ধমক দিয়ে বলে, ‘চুপ, কান্না থামা, নাইলে কল্লা ফালাই দিমু।’এনায়েত উল্লাহ জানান, ডাকাত দলের সদস্যরা সবাই মুখোশ পরা ছিল। এ সময় বাড়িতে তিনিসহ পাঁচজন পুরুষ, চারজন নারী ও তিন শিশু ছিল। সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করা হয়। এরপর ডাকাতেরা বাড়ির বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে আসবাব ভেঙে স্বর্ণালংকার, টাকা ও মূল্যবান সামগ্রী নিয়ে যায়। ডাকাতেরা চলে যাওয়ার পর পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।.এনায়েত উল্লাহ বলেন, ডাকাতেরা চলে যাওয়ার পর যে কক্ষে তাঁদের আটকে রাখা হয়েছিল, সেই কক্ষের দরজা ভেঙে তাঁরা বাইরে বের হন।জানতে চাইলে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফয়জুল আজীম নোমান বলেন, খবর পেয়ে পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনা তদন্ত করে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রাত তখন প্রায় তিনটা। হঠাৎ বাড়ির দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র দল। এরপর তারা ঘরে থাকা নারী, পুরুষ, শিশুসহ ১০ সদস্যকে জিম্মি করে একটি কক্ষে আটকে রাখে।গতকাল বুধবার দিবাগত রাতে ফেনীর দাগনভূঞা উপজেলার জয়লস্কর ইউনিয়নের উত্তর বারাইগুনী মোল্লাঘাটা বাজারসংলগ্ন এনায়েত উল্লাহর বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাতেরা বাড়ির আটটি কক্ষে তল্লাশি চালিয়ে প্রায় ২৩ ভরি স্বর্ণালংকার, নগদ ৫৫ হাজার টাকা ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে বলে দাবি পরিবারের।.বাড়ির মালিক এনায়েত উল্লাহ বলেন, ডাকাতদের দেখে ভয়ে শিশুরা কান্নাকাটি শুরু করে। এরপর ডাকাতদলের এক সদস্য তাদের ধমক দিয়ে বলে, ‘চুপ, কান্না থামা, নাইলে কল্লা ফালাই দিমু।’এনায়েত উল্লাহ জানান, ডাকাত দলের সদস্যরা সবাই মুখোশ পরা ছিল। এ সময় বাড়িতে তিনিসহ পাঁচজন পুরুষ, চারজন নারী ও তিন শিশু ছিল। সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করা হয়। এরপর ডাকাতেরা বাড়ির বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে আসবাব ভেঙে স্বর্ণালংকার, টাকা ও মূল্যবান সামগ্রী নিয়ে যায়। ডাকাতেরা চলে যাওয়ার পর পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।.এনায়েত উল্লাহ বলেন, ডাকাতেরা চলে যাওয়ার পর যে কক্ষে তাঁদের আটকে রাখা হয়েছিল, সেই কক্ষের দরজা ভেঙে তাঁরা বাইরে বের হন।জানতে চাইলে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফয়জুল আজীম নোমান বলেন, খবর পেয়ে পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনা তদন্ত করে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: প্রথম আলো ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗