উসমান খাজার পক্ষে–বিপক্ষে এখন পর্যন্ত কে কী বললেন
স্যান্ডপেপার দিয়ে বল ঘষে বিকৃত করার সেই ঘটনা আট বছর পরও অস্ট্রেলীয় ক্রিকেটের অস্বস্তির নাম। কেপটাউনের নিউল্যান্ডসে ২০১৮ সালের সেই ঘটনা নিয়ে এত দিন ধরে চলে আসা বিতর্ক নতুন করে উসকে দিয়েছে উসমান খাজার আত্মজীবনী ‘সবর’। বইটিতে খাজার বক্তব্যের পর ঘটনাটি নিয়ে আবার তদন্তের দাব...
স্যান্ডপেপার দিয়ে বল ঘষে বিকৃত করার সেই ঘটনা আট বছর পরও অস্ট্রেলীয় ক্রিকেটের অস্বস্তির নাম। কেপটাউনের নিউল্যান্ডসে ২০১৮ সালের সেই ঘটনা নিয়ে এত দিন ধরে চলে আসা বিতর্ক নতুন করে উসকে দিয়েছে উসমান খাজার আত্মজীবনী ‘সবর’। বইটিতে খাজার বক্তব্যের পর ঘটনাটি নিয়ে আবার তদন্তের দাবি উঠেছে।
তবে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) বলছে, নতুন করে তদন্তের কোনো কারণ তারা দেখছে না। .২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউনে সিরিজের তৃতীয় টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনায় অস্ট্রেলিয়ার তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ন করার দায়ে তাঁদের এই শাস্তি দেওয়া হয়।
মাঠে স্যান্ডপেপার নিয়ে গিয়ে বলের পৃষ্ঠ ঘষে রুক্ষ করার দায়িত্ব পালন করেছিলেন ওপেনার ক্যামেরন ব্যানক্রফট। তাঁকে নিষিদ্ধ করা হয়েছিল ৯ মাসের জন্য। তিনজনই শাস্তি মেনে নিয়েছিলেন।
পরে টেস্ট ক্রিকেটে ফিরেও আসেন। খাজার আত্মজীবনী প্রকাশের পর সেই পুরোনো ঘটনা নিয়ে আবারও শুরু হয়েছে আলোচনা। ২০১৮ সাল থেকে এ পর্যন্ত এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা কে কী বলেছেন, তা একবার দেখে নেওয়া যাক।
.‘তদন্তের মূল সিদ্ধান্ত হলো, বল বিকৃতির ঘটনা সম্পর্কে আগে থেকে জানতেন কেবল তিনজন খেলোয়াড়—অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট। অন্য কোনো খেলোয়াড় বা সাপোর্ট স্টাফ আগে থেকে জানতেন না। এর মধ্যে (কোচ) ড্যারেন লেম্যানও আছেন।
যদিও মিডিয়ার কিছু প্রতিবেদন ভুল ছিল, তিনি পদ থেকে পদত্যাগ করেননি। ’.‘আমি শুধু চেয়েছিলাম নিজের কাজ ও নিজের ভূমিকার দায় নিতে এবং জবাবদিহি করতে। হ্যাঁ, স্পষ্টতই আমি যা করেছি, তাতে বোলাররা উপকৃত হয়।
’.‘আমরা আমাদের সততা নিয়ে গর্ব করি। তাই কিছু সাংবাদিক ও সাবেক খেলোয়াড় সাম্প্রতিক দিনগুলোয় ২০১৮ সালের কেপটাউন টেস্ট নিয়ে আমাদের সততা নিয়ে প্রশ্ন তুলেছেন দেখে হতাশ হয়েছি। বল বদলে দিতে মাঠে বাইরের কোনো বস্তু নেওয়া হয়েছে, এটা আমরা জানতাম না।
নিউল্যান্ডসের বড় পর্দায় ছবি দেখার আগে পর্যন্ত আমরা কিছুই জানতাম না। ‘আমরা বিনীতভাবে অনুরোধ করছি, গুজব ছড়ানো ও ইঙ্গিতপূর্ণ কথা বলা বন্ধ হোক। এটা অনেক দিন ধরে চলছে।
এখন সামনে এগিয়ে যাওয়ার সময়। ’.‘এটা আমাদের সবার কাজ ছিল। শুধু ব্যাটসম্যানদের নয়, শুধু বোলারদের নয়, শুধু স্টাফদেরও নয়।
’.‘আমি মনে করি না সবাই জানত। আপনি জানেন যে বল বিকৃতি চলে; কারণ, এটা ১৫০ বছর ধরে হয়ে আসছে। এটা কীভাবে করা হচ্ছে, আর সেটা আপনি কতটা জানবেন।
সত্যি বলতে, এটা প্রতিটি ঘটনার আলাদা বিষয়। ’.‘আট বছর হয়ে গেল, এ বিষয়ে আমি কিছু বলিনি। উজি (খাজা), আমি পুরোপুরি তোমার পাশে আছি।
তুমি যা কিছু করেছ, তার জন্য ধন্যবাদ। তুমি যা বলেছ, তা শতভাগ সঠিক। এখন সবাই সত্যটা জানে, সেটা প্রকাশ্যে এসেছে।
’.খাজার বোমা: কেপ টাউনে বল টেম্পারিংয়ে জড়িত ছিল পুরো অস্ট্রেলিয়া দল.‘তদন্ত আবার শুরু করার বা বিষয়টি নতুন করে দেখার কোনো জোরালো কারণ আমরা দেখছি না। আমি মনে করি না, এ থেকে কিছু পাওয়ার আছে। আমরা বলেছি, আমরা যে তথ্য পেয়েছি, তার ভিত্তিতে তদন্তের ফলাফল নিয়ে আমরা স্বস্তিতে আছি।
পেছনে ফিরে যাওয়ার কোনো সুফল একেবারেই নেই। এটাই ক্রিকেট অস্ট্রেলিয়া বোর্ডের পরিষ্কার অবস্থান। ’.‘আমি বোলারদের হয়ে কথা বলব না, তবে আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার মত বদলায়নি।
আমার স্মৃতি বদলায়নি। ২০২১ সালে আমরা যা বলেছিলাম, তা-ই আছে। ’.‘খাজা যা ইঙ্গিত করছে, আমার কাছে তা সম্পূর্ণ মিথ্যা।
পোর্ট এলিজাবেথ বা কেপটাউনে বল বিকৃতি নিয়ে যেসব আলোচনা হয়েছিল বলা হচ্ছে, আমি পুরোপুরি সততার সঙ্গে বলছি, সে বিষয়ে আমি কিছুই শুনিনি বা জানতাম না। ’.‘এ সপ্তাহের (শুক্রবার) ঘটনা নিয়ে যেকোনো গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পেরে খুশি হব। উজির (খাজা) অভিযোগের দীর্ঘ তালিকা ও পুরো পরিধি ভালোভাবে বোঝার জন্য আমি কিছুটা সময় নিয়েছি, যাতে ঠিকমতো জবাব দিতে পারি।
মতামত দিন