মোংলায় এনসিপির মশাল মিছিল
জাতীয় নাগরিক পার্টির মশাল মিছিল । ছবি: আমার দেশনিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে রাজপথে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়ে বাগেরহাটের মোংলায় বিক্ষোভ ও মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার সন্ধ্যা ৬টার দিকে মোংলা পৌর চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের ব...
জাতীয় নাগরিক পার্টির মশাল মিছিল। ছবি: আমার দেশনিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে রাজপথে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়ে বাগেরহাটের মোংলায় বিক্ষোভ ও মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার সন্ধ্যা ৬টার দিকে মোংলা পৌর চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিলে এনসিপির নেতাকর্মীরা হাতে মশাল নিয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় ‘আওয়ামী লীগের আস্তানা, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’ এবং ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’সহ বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের রাজপথ। মিছিল শেষে শাপলা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে জামায়াতে ইসলামী, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক শক্তি সম্মিলিতভাবে অংশ নিয়েছিল।
সেই ঐক্য ধরে রেখে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ আবারও রাজপথে নামার চেষ্টা করলে সম্মিলিতভাবে তাদের প্রতিহত করা হবে। বক্তারা আরও বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত পরিবর্তন ও মানুষের প্রত্যাশা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনোভাবেই সন্ত্রাস, সহিংসতা ও স্বৈরাচারী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির জেলা প্রতিনিধি আবু হাসান, মোংলা উপজেলা আহ্বায়ক মাজেদুল ইসলাম মৃধা, সদস্যসচিব আব্দুল্লাহ মেরীন, মোংলা পৌরসভা আহ্বায়ক নাসিম মোল্লা এবং সদস্যসচিব মো. আব্দুল্লাহসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। মিছিল ও সমাবেশে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। কর্মসূচিতে এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি ছিল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
মোংলায় এনসিপির মশাল মিছিল—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, রাজনীতি অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
মতামত দিন