এটা গণতন্ত্র ও সামাজিক সম্প্রীতির পরিপন্থী
হবিগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় গত রোববার জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ ‘গ্রাম্য গানবাজনা’ বন্ধের নির্দেশ দিয়েছেন। এর পাশাপাশি বিভিন্ন ধরনের মেলা আয়োজনের বিরোধিতা করে এগুলোকে ‘বাড়তি জঞ্জাল’ হিসেবে আখ্যায়িত করেছেন। একজন আইনপ্রণেতার মুখ...
হবিগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় গত রোববার জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ ‘গ্রাম্য গানবাজনা’ বন্ধের নির্দেশ দিয়েছেন। এর পাশাপাশি বিভিন্ন ধরনের মেলা আয়োজনের বিরোধিতা করে এগুলোকে ‘বাড়তি জঞ্জাল’ হিসেবে আখ্যায়িত করেছেন। একজন আইনপ্রণেতার মুখ থেকে এমন নির্দেশনা আমাদের উদ্বিগ্ন করেছে।
ইতিমধ্যে আমরা দেখেছি, বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ করে নারীদের খেলাধুলায় বাধা দেওয়া হয়েছে, এমনকি হামলার ঘটনাও ঘটেছে। দেখা গেছে, কিছু ক্ষেত্রে সরকারের হস্তক্ষেপে বাধা দূর হয়েছে আবার অনেক ক্ষেত্রে সরকার নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে। শিল্প-সংস্কৃতির চর্চার ব্যাপারে সরকারের যে আনুষ্ঠানিক অবস্থান, তার সঙ্গে এই ঘটনাগুলো সাংঘর্ষিক।
এখন সরকারি দলের একজন হুইপ ও সংসদ সদস্যের মুখেই যদি এ ধরনের কথাবার্তা শোনা যায়, তখন তা চরম হতাশাজনক। .একজন জনপ্রতিনিধি অবশ্যই তাঁর নির্বাচিত এলাকার মানুষের ভালো-মন্দ দেখবেন। কিন্তু মানুষের রুচি ও সাংস্কৃতিক অভিব্যক্তি বিচিত্র।
বিভিন্ন ধরনের লোকজ গানবাজনা ও মেলা মানুষের সামাজিক ও সাংস্কৃতিক মেলবন্ধনের অন্যতম ক্ষেত্র। এলাকার মানুষ তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন বলেই তিনি তাঁর বা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর দৃষ্টিভঙ্গি পুরো এলাকার ওপর চাপিয়ে দিতে পারেন না। বরং তাঁর দায়িত্ব সমাজের বিবিধ সাংস্কৃতিক অভিব্যক্তির সহাবস্থান নিশ্চিত করা।
অথচ এগুলোকে ‘বাড়তি জঞ্জাল’ বলে খারিজ করে দিলে সমাজের সাংস্কৃতিক সহনশীলতা ও ভারসাম্য মারাত্মকভাবে ব্যাহত হবে। যেকোনো আয়োজনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি আমলে নেওয়ার গুরুত্ব আমরা স্বীকার করি। মেলায় জুয়া বা অবৈধ কোনো কর্মকাণ্ড ঘটলে পুলিশ প্রশাসন আইনি পদক্ষেপ নেবে—এটাই স্বাভাবিক।
কিন্তু অপরাধ নিয়ন্ত্রণের দোহাই দিয়ে সব ধরনের সাংস্কৃতিক চর্চার পথ বন্ধ করে দেওয়া মানে ‘মাথাব্যথার দোহাই দিয়ে মাথা কেটে ফেলা’। কোনো আয়োজন ঘিরে বিশৃঙ্খলা হলে তা নিয়ন্ত্রণে আনা জনপ্রতিনিধি ও প্রশাসনের কাজ; গানবাজনা নিষিদ্ধ বা বন্ধ করা তাঁদের কাজ নয়। .আসন্ন শীত মৌসুমে ওয়াজ মাহফিল আয়োজন নিয়ে যাতে উত্তেজনা সৃষ্টি না হয়—হুইপের এই উদ্বেগকে আমরা স্বাগত জানাই।
ওয়াজ মাহফিল গ্রামীণ জনপরিসরের গুরুত্বপূর্ণ অংশ, তবে এর সঙ্গে লোকসংগীত ও মেলাকে মুখোমুখি দাঁড় করানো কিংবা সাংস্কৃতিক ভিন্নতাকে ‘জঞ্জাল’ হিসেবে চিহ্নিত করা গণতন্ত্র ও সামাজিক সম্প্রীতির পরিপন্থী। হবিগঞ্জে ‘গ্রাম্য গানবাজনা’ বন্ধের এ ধরনের নিষেধাজ্ঞা যাতে কার্যকর না হয়, তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। আমরা আশা করব, সরকার এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
একই সঙ্গে আমাদের প্রত্যাশা জাতীয় সংসদের হুইপ গণতান্ত্রিক চেতনাবিরোধী তাঁর এ বক্তব্য প্রত্যাহার করে নেবেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত ও বজায় রেখে কীভাবে এলাকার লোকসংস্কৃতি, গ্রাম্য গানবাজনা ও মেলা শৃঙ্খলার সঙ্গে আয়োজন করা যায়, তা নিশ্চিত করাই একজন জনপ্রতিনিধির অন্যতম দায়িত্ব।
এটা গণতন্ত্র ও সামাজিক সম্প্রীতির পরিপন্থী—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, খেলাধুলা অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
মতামত দিন